ঢাকার বায়ুর মানের অবনতি
ঢাকার বায়ুর মানের অবনতি হয়েছে। টানা কয়েকদিন ধরে এই শহরের বায়ুদূষণের মান মাঝারি বা সহনীয় থাকলেও সোমবার ও আজ মঙ্গলবার অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অন্যদিকে, বায়ুদূষণের শীর্ষে আজ ইন্দোনেশিয়ার জাকার্তা, যেখানে তালিকায় মোট ১২৫টি শহর রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টা ২৭ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। আরও পড়ুন দূষণে বিষাক্ত বায়ু, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। সে হিসেবে ঢাকার দূষণ স্কোর ১৬৭ অর্থাৎ এই শহরের বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এসএনআর
ঢাকার বায়ুর মানের অবনতি হয়েছে। টানা কয়েকদিন ধরে এই শহরের বায়ুদূষণের মান মাঝারি বা সহনীয় থাকলেও সোমবার ও আজ মঙ্গলবার অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অন্যদিকে, বায়ুদূষণের শীর্ষে আজ ইন্দোনেশিয়ার জাকার্তা, যেখানে তালিকায় মোট ১২৫টি শহর রয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টা ২৭ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সে হিসেবে ঢাকার দূষণ স্কোর ১৬৭ অর্থাৎ এই শহরের বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
এসএনআর
What's Your Reaction?
