ঢাকার বিভাগীয় কমিশনারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, বাদীকে জরিমানা

ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর বিরুদ্ধে করা বাড়ির জমি দখল করে সরকারি রাস্তা নির্মাণের অভিযোগের প্রমাণ মেলেনি। তার বিরুদ্ধে করা আদালত অবমাননার অভিযোগকারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বৃহস্পতিবার (৭ মে) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। জরিমানার টাকা সুপ্রিম কোর্টের মাজার মসজিদে দেওয়ার জন্য বলেছেন আদালত। এদিন হাইকোর্টে স্বশরীরে উপস্থিত হন বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। তবে তার বিষয়ে করা অভিযোগ অসত্য ও মিথ্যা প্রমাণ পেয়ে আদালত এ আদেশ দেন। আদালতে আজ শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মহিউদ্দিন মো. হানিফ। আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ২০২৪ সালের ২৩ অক্টোবর ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পান শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। এর আগে তিনি গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন। গাজীপুরে কর্মরত থাকা অবস্থায় শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ক

ঢাকার বিভাগীয় কমিশনারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, বাদীকে জরিমানা

ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর বিরুদ্ধে করা বাড়ির জমি দখল করে সরকারি রাস্তা নির্মাণের অভিযোগের প্রমাণ মেলেনি। তার বিরুদ্ধে করা আদালত অবমাননার অভিযোগকারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বৃহস্পতিবার (৭ মে) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। জরিমানার টাকা সুপ্রিম কোর্টের মাজার মসজিদে দেওয়ার জন্য বলেছেন আদালত।

এদিন হাইকোর্টে স্বশরীরে উপস্থিত হন বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। তবে তার বিষয়ে করা অভিযোগ অসত্য ও মিথ্যা প্রমাণ পেয়ে আদালত এ আদেশ দেন।

আদালতে আজ শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মহিউদ্দিন মো. হানিফ।

আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

২০২৪ সালের ২৩ অক্টোবর ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পান শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। এর আগে তিনি গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন।

গাজীপুরে কর্মরত থাকা অবস্থায় শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন এক ব্যক্তি।

এফএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow