ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে এক নতুন শহর

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসার আওতাভুক্ত করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  একই সঙ্গে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অধীনে থাকা এ প্রকল্পের অংশগুলোকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করারও অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পূর্বাচল-সংক্রান্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিসভার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা তিনটি জেলার অন্তর্ভুক্ত হওয়ায় প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের কার্যক্রম অপর্যাপ্ত এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নাগরিক সেবাগুলোর প্রাপ্যতা নিশ্চিত করা যাচ্ছে না। এ ছাড়া, প্রকল্প এলাকা ঢাকা সিটি করপোরেশনভুক্ত না হওয়ায় ওয়াসার সেবাও পাওয়া সম্ভব হচ্ছে না। এ পরিপ্রেক্ষিতে, পূর্বাচল সতুন শহর প্রকল্প এলাকায় জন্ম ও মৃত্যুনিবন্ধন, ট্রেড লাইসেন্স ইস্যু

ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে এক নতুন শহর

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসার আওতাভুক্ত করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

একই সঙ্গে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অধীনে থাকা এ প্রকল্পের অংশগুলোকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করারও অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পূর্বাচল-সংক্রান্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিসভার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা তিনটি জেলার অন্তর্ভুক্ত হওয়ায় প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের কার্যক্রম অপর্যাপ্ত এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নাগরিক সেবাগুলোর প্রাপ্যতা নিশ্চিত করা যাচ্ছে না। এ ছাড়া, প্রকল্প এলাকা ঢাকা সিটি করপোরেশনভুক্ত না হওয়ায় ওয়াসার সেবাও পাওয়া সম্ভব হচ্ছে না। এ পরিপ্রেক্ষিতে, পূর্বাচল সতুন শহর প্রকল্প এলাকায় জন্ম ও মৃত্যুনিবন্ধন, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা ও ড্রেন নির্মাণ বা সংস্কার, সড়কবাতি রক্ষণাবেক্ষণ, মশক নিয়ন্ত্রণের মতো নাগরিক সেবা বাড়ানো প্রয়োজন। সেজন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বসবাসকারী নাগরিকদের জানমালের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ কার্যক্রম নিশ্চিত করতে প্রকল্প এলাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাভুক্ত করা প্রয়োজন। পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার কার্যকর, সুষ্ঠু পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনার জন্য ঢাকা ওয়াসার অধিক্ষেত্রাধীন করা আবশ্যক।

পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার নাগরিক সুবিধাদি সম্প্রসারণের লক্ষ্যে এবং সুষ্ঠু প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনার স্বার্থে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার প্রকল্পের অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করা যৌক্তিক। এসব যুক্তি বিবেচনায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এ প্রস্তাবগুলো মন্ত্রিসভা নীতিগত অনুমোদন করেছে।

বৈঠকে আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও ৪ জুনের পরিবর্তে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালনের লক্ষ্যে এ-সংক্রান্ত পরিপত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বৈঠকে সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করা হয়। এ লক্ষ্যে ১৯৭৩ সালের মেম্বার অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) আদেশের একটি অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা।

বিএসইসি ও বিমা কর্তৃপক্ষের শীর্ষ পদে বয়সের বাধা কাটল: এতদিন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারের বয়সসীমা ছিল ৬৫ বছর আর বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যদের বয়সসীমা ছিল ৬৭ বছর। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রস্তাবে এই দুটি প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের বাধা তুলে দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। আগের আইনে কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের ক্ষেত্রে তাঁদের বয়সের সর্বোচ্চ সীমা ৬৫ বছর রয়েছে। ফলে পুঁজিবাজারে দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে চেয়ারম্যান ও কমিশনার হিসেবে নিয়োগের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি হয়। এ কারণে সর্বোচ্চ বয়সসীমা-সংক্রান্ত শর্তটি জনস্বার্থে বিলুপ্ত করার উদ্দেশ্যে বিদ্যমান আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মালয়েশিয়া ও শ্রীলংকাসহ এশিয়ার অনেক দেশে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান ও কমিশনার পদে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারিত নেই।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়াও লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। আগের আইনে বিমা কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা ৬৭ বছর রয়েছে। ফলে বিমা খাতে দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে চেয়ারম্যান ও সদস্য হিসেবে নিয়োগের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি হয়। এ যুক্তিতে আইনের ধারাটি বিলুপ্ত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow