ঢাকাসহ সাত বিভাগে বৃষ্টির আভাস

দেশের সাত বিভাগের অনেক জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৯ জুন) নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আরও পড়ুন দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এ সময়ে দেশের কোথাও কম, আবার কোথাও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। আরএএস/এমএএইচ/

ঢাকাসহ সাত বিভাগে বৃষ্টির আভাস

দেশের সাত বিভাগের অনেক জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৯ জুন) নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এ সময়ে দেশের কোথাও কম, আবার কোথাও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow