ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আগামী ৬ ঘণ্টার পূর্বাভাস জারি করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই পূর্বাভাস কার্যকর থাকবে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ে ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। আরও পড়ুন দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৫ শতাংশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে। আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ২২ মিনিটে। এমআরএম
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আগামী ৬ ঘণ্টার পূর্বাভাস জারি করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই পূর্বাভাস কার্যকর থাকবে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ে ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।
আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৫ শতাংশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে। আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ২২ মিনিটে।
এমআরএম
What's Your Reaction?
