ঢাকায় এলো প্রথম ফিরতি হজ ফ্লাইট

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে হজযাত্রীদের বহনকারী প্রথম ফিরতি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটটি। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এ বছরের হজযাত্রীদের দেশে ফেরার কার্যক্রম। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম দিনেই ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত থাকবেন ধর্ম মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশে ফেরার পর প্রত্যেক হাজিকে উপহার হিসেবে ৫ লিটার করে পবিত্র জমজমের পানি দেওয়া হচ্ছে। বিমানবন্দরে যাত্রীদের দ্রুত ইমিগ্রেশন ও লাগেজ প্রক্রিয়া সম্পন্ন করতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। এর আগে গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শে

ঢাকায় এলো প্রথম ফিরতি হজ ফ্লাইট
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে হজযাত্রীদের বহনকারী প্রথম ফিরতি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটটি। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এ বছরের হজযাত্রীদের দেশে ফেরার কার্যক্রম। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম দিনেই ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত থাকবেন ধর্ম মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশে ফেরার পর প্রত্যেক হাজিকে উপহার হিসেবে ৫ লিটার করে পবিত্র জমজমের পানি দেওয়া হচ্ছে। বিমানবন্দরে যাত্রীদের দ্রুত ইমিগ্রেশন ও লাগেজ প্রক্রিয়া সম্পন্ন করতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। এর আগে গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছায় ২১ মে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, হজের সব আনুষ্ঠানিকতা শেষে পর্যায়ক্রমে আগামী কয়েক সপ্তাহ ধরে ফিরতি ফ্লাইটে দেশে ফিরবেন বাংলাদেশি হাজিরা। হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow