ঢাকায় ঝুম বৃষ্টি

মৌসুমি বায়ুর সক্রিয়তার প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে ঢাকায়ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুপুরের পর থেকে শুরু হয়েছে ঝুম বৃষ্টি। এই বৃষ্টিপাত রাতেও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জাগো নিউজকে বলেন, এখন যে বৃষ্টি হচ্ছে, এটা কিছুক্ষণ পর থেমে যাবে, এরপর রাতেও থেমে থেমে বৃষ্টি হতে পারে। আরও পড়ুন বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা এদিকে, আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ ৭ জুলাই দুপুর ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি. (২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আরএএস/এসএনআর

ঢাকায় ঝুম বৃষ্টি

মৌসুমি বায়ুর সক্রিয়তার প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে ঢাকায়ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুপুরের পর থেকে শুরু হয়েছে ঝুম বৃষ্টি। এই বৃষ্টিপাত রাতেও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জাগো নিউজকে বলেন, এখন যে বৃষ্টি হচ্ছে, এটা কিছুক্ষণ পর থেমে যাবে, এরপর রাতেও থেমে থেমে বৃষ্টি হতে পারে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ ৭ জুলাই দুপুর ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি. (২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

আরএএস/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow