ঢাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি

রাজধানী ঢাকায় ঝড়ো হাওয়া সঙ্গে শিলা বৃষ্টি হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় আকাশ মেঘ জমতে থাকে। রাত সাড়ে ৮টায় ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি এবং সঙ্গে শিলাপাত। মগবাজার, গুলিস্তান, পল্টন, সচিবালয়, রামপুরা ও বাড্ডাসহ ঢাকার বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টির খবর পাওয়া গেছে। এদিকে অনেকেই হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন, বিশেষ করে অফিস শেষে বাসায় ফেরার পথে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ষার আগে এমন কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি স্বাভাবিক। আগামীকাল বৃহস্পতিবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আরএএস/বিএ

ঢাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি

রাজধানী ঢাকায় ঝড়ো হাওয়া সঙ্গে শিলা বৃষ্টি হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে।

বুধবার সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় আকাশ মেঘ জমতে থাকে। রাত সাড়ে ৮টায় ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি এবং সঙ্গে শিলাপাত।

jagonews24

মগবাজার, গুলিস্তান, পল্টন, সচিবালয়, রামপুরা ও বাড্ডাসহ ঢাকার বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টির খবর পাওয়া গেছে।

এদিকে অনেকেই হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন, বিশেষ করে অফিস শেষে বাসায় ফেরার পথে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

jagonews24

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ষার আগে এমন কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি স্বাভাবিক। আগামীকাল বৃহস্পতিবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আরএএস/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow