ঢাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় একজন নিহত

রাজধানীর বিমানবন্দর থানার এপিবিএন সংলগ্ন পেট্রোল পাম্প এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় আব্দুল হাই (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। তাকে হাসপাতালে নিয়ে আসা শ্যালক রাসেল জানান, রাতে বাসায় যাওয়ার পথে গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আব্দুল হাই ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উত্তর নৌপারার মৃত হালিম উদ্দিনে ছেলে। বর্তমানে ঢাকার ওই এলাকায় থাকতেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। কাজী আল-আমিন/এমকেআর

ঢাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় একজন নিহত

রাজধানীর বিমানবন্দর থানার এপিবিএন সংলগ্ন পেট্রোল পাম্প এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় আব্দুল হাই (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

তাকে হাসপাতালে নিয়ে আসা শ্যালক রাসেল জানান, রাতে বাসায় যাওয়ার পথে গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আব্দুল হাই ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উত্তর নৌপারার মৃত হালিম উদ্দিনে ছেলে। বর্তমানে ঢাকার ওই এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow