ঢাকায় নামতে পারল না ৫ ফ্লাইট

ঢাকার আকাশে আকস্মিক বৈরি আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি পাঁচটি ফ্লাইট। পরে বিকল্প হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এসব ফ্লাইট। বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হলে নিরাপত্তার খাতিরে এসব ফ্লাইট ডাইভার্ট করার সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। অবতরণ করা এই পাঁচটি ফ্লাইটের মধ্যে দুটি আন্তর্জাতিক এবং তিনটি অভ্যন্তরীণ রুটের বলে নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রাম বিমানবন্দর সূত্র ও জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল গণমাধ্যমকে জানান, অবতরণ করা ফ্লাইটের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিঙ্গাপুর-ঢাকা ও মালে-ঢাকা রুটের দুটি আন্তর্জাতিক ফ্লাইট এবং একই এয়ারলাইন্সের কক্সবাজার-ঢাকা রুটের একটি অভ্যন্তরীণ ফ্লাইট রয়েছে। এ ছাড়া নভোএয়ারের সৈয়দপুর-ঢাকা রুটের একটি ফ্লাইটও ঢাকার পরিবর্তে চট্টগ্রামে নামতে বাধ্য হয়। অন্যদিকে এয়ার অ্যাস্ট্রার চট্টগ্রাম-ঢাকা রুটের একটি ফ্লাইট চট্টগ্রাম থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিরূপ আবহাওয়ার মুখে পড়ে পুনরায় আগের বিমানবন্দরেই ফিরে আসে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়,

ঢাকায় নামতে পারল না ৫ ফ্লাইট
ঢাকার আকাশে আকস্মিক বৈরি আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি পাঁচটি ফ্লাইট। পরে বিকল্প হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এসব ফ্লাইট। বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হলে নিরাপত্তার খাতিরে এসব ফ্লাইট ডাইভার্ট করার সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। অবতরণ করা এই পাঁচটি ফ্লাইটের মধ্যে দুটি আন্তর্জাতিক এবং তিনটি অভ্যন্তরীণ রুটের বলে নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রাম বিমানবন্দর সূত্র ও জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল গণমাধ্যমকে জানান, অবতরণ করা ফ্লাইটের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিঙ্গাপুর-ঢাকা ও মালে-ঢাকা রুটের দুটি আন্তর্জাতিক ফ্লাইট এবং একই এয়ারলাইন্সের কক্সবাজার-ঢাকা রুটের একটি অভ্যন্তরীণ ফ্লাইট রয়েছে। এ ছাড়া নভোএয়ারের সৈয়দপুর-ঢাকা রুটের একটি ফ্লাইটও ঢাকার পরিবর্তে চট্টগ্রামে নামতে বাধ্য হয়। অন্যদিকে এয়ার অ্যাস্ট্রার চট্টগ্রাম-ঢাকা রুটের একটি ফ্লাইট চট্টগ্রাম থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিরূপ আবহাওয়ার মুখে পড়ে পুনরায় আগের বিমানবন্দরেই ফিরে আসে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, মূলত যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই ফ্লাইটগুলো পুনরায় তাদের মূল গন্তব্য ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এই সাময়িক বিভ্রাটের কারণে সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow