ঢাকায় নামতে পারেনি ৫ ফ্লাইট
বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন রুট থেকে ঢাকাগামী ৫টি ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্রগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ডাইভার্ট ফ্লাইটগুলোর মধ্যে ২টি আন্তর্জাতিক ও ৩টি অভ্যন্তরীণ ফ্লাইট রয়েছে। বুধবার (১৮ মার্চ) ফ্লাইটগুলো ডাইভার্ট হয় বলে বিশেষ বুলেটিনে জানিয়েছে শাহ আমানত বিমান বন্দর কর্তৃপক্ষ। বিমান বন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, ডাইভার্ট ফ্লাইটগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের কক্সবাজার -ঢাকা ও সিঙ্গাপুর -ঢাকা, মালে (মালদ্বীপ) -ঢাকা, নভোএয়ারের সৈয়দপুর -ঢাকা ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে। এ ছাড়াও এয়ার আস্ট্রার চট্টগ্রাম -ঢাকা ফ্লাইট ফের চট্টগ্রামে ফিরে আসে। আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইট গুলো শীঘ্রই যথাযথ গন্তব্যে ফিরে যাবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। উল্লেখ্য, বুধবার সন্ধ্যার পর থেকেই ঢাকা ও আশপাশের এলাকায় ঝড়ো হাওয়া, বজ্রপাত ও তুমুল বৃষ্টি শুরু হয়।
বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন রুট থেকে ঢাকাগামী ৫টি ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্রগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ডাইভার্ট ফ্লাইটগুলোর মধ্যে ২টি আন্তর্জাতিক ও ৩টি অভ্যন্তরীণ ফ্লাইট রয়েছে।
বুধবার (১৮ মার্চ) ফ্লাইটগুলো ডাইভার্ট হয় বলে বিশেষ বুলেটিনে জানিয়েছে শাহ আমানত বিমান বন্দর কর্তৃপক্ষ।
বিমান বন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, ডাইভার্ট ফ্লাইটগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের কক্সবাজার -ঢাকা ও সিঙ্গাপুর -ঢাকা, মালে (মালদ্বীপ) -ঢাকা, নভোএয়ারের সৈয়দপুর -ঢাকা ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে। এ ছাড়াও এয়ার আস্ট্রার চট্টগ্রাম -ঢাকা ফ্লাইট ফের চট্টগ্রামে ফিরে আসে।
আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইট গুলো শীঘ্রই যথাযথ গন্তব্যে ফিরে যাবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যার পর থেকেই ঢাকা ও আশপাশের এলাকায় ঝড়ো হাওয়া, বজ্রপাত ও তুমুল বৃষ্টি শুরু হয়।
What's Your Reaction?