ঢাকায় পা রাখলো পাকিস্তান দল  

  দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন বাংলাদেশে পাকিস্তান দল। ঘোষিত স্কোয়াডের প্রথম বহর আজ রোববার সকালে ঢাকায় পা রেখেছে। স্কোয়াডের কিছু খেলোয়াড় এখনও আসেননি। তারা মূলত পাকিস্তান সুপার লিগের ফাইনালের কারণে এখনও আসেননি। ফাইনালের পর বাকি সদস্যরা আসবেন। টেস্ট ম্যাচ দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ। বাংলাদেশ সফরে ৪ নতুন মুখকে দলে নিয়েছে পাকিস্তান। স্কোয়াড ঘোষণার দিনই সেটি জানা গেছে। পাকিস্তানকে দুই ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন শান মাসুদ। টেস্ট দলের কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে দেশটির সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। দুই ম্যাচের সিরিজটি হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্ট আগামী ৮ মে শুরু হবে ঢাকায়। ১৬ মে দ্বিতীয় টেস্ট সিলেটে। পাকিস্তান টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি। এসকেডি/আইএন

ঢাকায় পা রাখলো পাকিস্তান দল   

 

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন বাংলাদেশে পাকিস্তান দল। ঘোষিত স্কোয়াডের প্রথম বহর আজ রোববার সকালে ঢাকায় পা রেখেছে।

স্কোয়াডের কিছু খেলোয়াড় এখনও আসেননি। তারা মূলত পাকিস্তান সুপার লিগের ফাইনালের কারণে এখনও আসেননি। ফাইনালের পর বাকি সদস্যরা আসবেন।

টেস্ট ম্যাচ দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ।

বাংলাদেশ সফরে ৪ নতুন মুখকে দলে নিয়েছে পাকিস্তান। স্কোয়াড ঘোষণার দিনই সেটি জানা গেছে। পাকিস্তানকে দুই ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন শান মাসুদ। টেস্ট দলের কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে দেশটির সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।

দুই ম্যাচের সিরিজটি হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্ট আগামী ৮ মে শুরু হবে ঢাকায়। ১৬ মে দ্বিতীয় টেস্ট সিলেটে।

পাকিস্তান টেস্ট দল:

শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow