ঢাকায় পিস্তল, কার্তুজ ও ক্রিস্টাল মেথসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানী মিরপুরে অভিযান পরিচালনা করে একটি পিস্তল, ৪ রাউন্ড কার্তুজ ও ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)সহ একজনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম সাইফুল ইসলাম (৩০)। রোববার (১৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান। গতকাল শনিবার (১৬ মে) মিরপুর থানাধীন সেকশন-২ থেকে তাকে গ্রেফতার করা হয়। মিরপুর থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, গতকাল শনিবার গোপন সাংবাদের ভিত্তিতে জানতে পারি মিরপুর সেকশন-২ এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। পরে মিরপুর থানার একটি টিম রাতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে সাইফুল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে একটি ম্যাগজিনবিহীন পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ ও ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) সদৃশ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতার সাইফুল ইসলামের বিরুদ্ধে তেজগাঁও ও গুলশান থানায় আগের তিনটি মামলা রয়েছে বলে জানান এ কর্মকর্তা। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির মিরপুর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা করা হয়েছে

ঢাকায় পিস্তল, কার্তুজ ও ক্রিস্টাল মেথসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানী মিরপুরে অভিযান পরিচালনা করে একটি পিস্তল, ৪ রাউন্ড কার্তুজ ও ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)সহ একজনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম সাইফুল ইসলাম (৩০)।

রোববার (১৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান। গতকাল শনিবার (১৬ মে) মিরপুর থানাধীন সেকশন-২ থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, গতকাল শনিবার গোপন সাংবাদের ভিত্তিতে জানতে পারি মিরপুর সেকশন-২ এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। পরে মিরপুর থানার একটি টিম রাতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে সাইফুল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে একটি ম্যাগজিনবিহীন পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ ও ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) সদৃশ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতার সাইফুল ইসলামের বিরুদ্ধে তেজগাঁও ও গুলশান থানায় আগের তিনটি মামলা রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির মিরপুর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow