ঢাকায় ফেরার পথে একই পরিবারের তিন জনসহ নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  মঙ্গলবার (২ জুন) ভোর চারটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন— যশোরের ঝিকরগাছার শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), নুরজাহানের ছেলে আরিফ ইসলাম (২৪) ও রাকিব (১৮), একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮) ও প্রাইভেটকার চালক (২৫)। দুর্ঘটনায় আহতরা হলো আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)। ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, ঢাকা থেকে ভাঙ্গা আসার পথে গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক ভাঙ্গার মালিগ্রাম নামক স্থানে দাঁড়িয়ে ছিল। ভোর ৪টার দিকে ঢাকা থেকে যশোরগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হন। আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে একজন মারা যান। শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, প্রাইভেটকারের চালকসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন।

ঢাকায় ফেরার পথে একই পরিবারের তিন জনসহ নিহত ৫
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  মঙ্গলবার (২ জুন) ভোর চারটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন— যশোরের ঝিকরগাছার শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), নুরজাহানের ছেলে আরিফ ইসলাম (২৪) ও রাকিব (১৮), একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮) ও প্রাইভেটকার চালক (২৫)। দুর্ঘটনায় আহতরা হলো আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)। ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, ঢাকা থেকে ভাঙ্গা আসার পথে গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক ভাঙ্গার মালিগ্রাম নামক স্থানে দাঁড়িয়ে ছিল। ভোর ৪টার দিকে ঢাকা থেকে যশোরগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হন। আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে একজন মারা যান। শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, প্রাইভেটকারের চালকসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আহত আরও একজনের মৃত্যু হয়। চালক ছাড়া নিহত তিনজন একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। চালক প্রাইভেটকারসহ ট্রাকের পেছনে আটকে ছিল। পরবর্তীতে প্রাইভেট কারটি কিছু অংশ কেটে চালকের লাশ উদ্ধার করা হয়। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ ভোরে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ঝিকরগাছার একই পরিবারের ৩ জন ও মনিরামপুরের একজন নিহতের ঘটনা জানতে পেরেছি। লাশ এখনো যশোরে আসেনি। বিস্তারিত না জানায় পুলিশের একটি টিম নিহতদের ঠিকানা অনুযায়ী খোঁজ নিচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow