ঢাকায় বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানার অপরাধ প্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৮ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৮৬ জন, মতিঝিল বিভাগ ৬৫ জন, তেজগাঁও বিভাগ ৪৫ জন, মিরপুর বিভাগ ৭০ জন, গুলশান বিভাগ ৩৯ জন ও উত্তরা বিভাগ ৬২ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে মোট ১৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২,১২০টি ইয়াবা, ৩৫৩ বোতল কফ সিরাপ (ফেন্সিডিল) ,৩ গ্রাম হেরোইন, ৮টি মোবাইল, ১টি ক্যাপ, ১টি ব্যাগ, ১টি আইডি কার্ড, ৩টি ওয়াকিটকি, ১০ টাকার নোট দিয়ে তৈরি ১টি ইয়াবা খাওয়ার পাইপ, ১টি ইয়াবা সেবনের ফয়েল পেপার (গলিত আলামতযুক্ত), ১টি কালো মাটির কলকি, ১টি লোহার তৈরি ধারালো কাটার, এক টুকরা কাঠ ও একটি গাড়ি উদ
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানার অপরাধ প্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৮ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৮৬ জন, মতিঝিল বিভাগ ৬৫ জন, তেজগাঁও বিভাগ ৪৫ জন, মিরপুর বিভাগ ৭০ জন, গুলশান বিভাগ ৩৯ জন ও উত্তরা বিভাগ ৬২ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে মোট ১৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২,১২০টি ইয়াবা, ৩৫৩ বোতল কফ সিরাপ (ফেন্সিডিল) ,৩ গ্রাম হেরোইন, ৮টি মোবাইল, ১টি ক্যাপ, ১টি ব্যাগ, ১টি আইডি কার্ড, ৩টি ওয়াকিটকি, ১০ টাকার নোট দিয়ে তৈরি ১টি ইয়াবা খাওয়ার পাইপ, ১টি ইয়াবা সেবনের ফয়েল পেপার (গলিত আলামতযুক্ত), ১টি কালো মাটির কলকি, ১টি লোহার তৈরি ধারালো কাটার, এক টুকরা কাঠ ও একটি গাড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
কেআর/এসএনআর
What's Your Reaction?