ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ
সকাল থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আজ বুধবার দুপুর ১২টার দিকে কমে আসতে পারে। এরপর বিরতি দিয়ে বিকেল কিংবা সন্ধ্যায় ফের শুরু হতে পারে। বুধবার (২৯ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জাগো নিউজকে এসব তথ্য জানান। তিনি বলেন, বৃষ্টি অনবরত হবে না। যেহেতু এখন মন্সুন (মৌসুমি) সিজন না। দুপুর ১২টার দিকে বৃষ্টি কমে যেতে পারে। এরপর বিকেল কিংবা সন্ধ্যায় ফের বৃষ্টি শুরু হতে পারে। তবে দিনভর আকাশ মেঘলা থাকতে পারে। এদিকে গতকাল ২৮ এপ্রিল দেশজুড়ে বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ১৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে ভোলায়। দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ৯২ মিলিমিটার। এসময় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।আরএএস/জেএইচ
সকাল থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আজ বুধবার দুপুর ১২টার দিকে কমে আসতে পারে। এরপর বিরতি দিয়ে বিকেল কিংবা সন্ধ্যায় ফের শুরু হতে পারে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জাগো নিউজকে এসব তথ্য জানান।
তিনি বলেন, বৃষ্টি অনবরত হবে না। যেহেতু এখন মন্সুন (মৌসুমি) সিজন না। দুপুর ১২টার দিকে বৃষ্টি কমে যেতে পারে। এরপর বিকেল কিংবা সন্ধ্যায় ফের বৃষ্টি শুরু হতে পারে। তবে দিনভর আকাশ মেঘলা থাকতে পারে।
এদিকে গতকাল ২৮ এপ্রিল দেশজুড়ে বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ১৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে ভোলায়। দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ৯২ মিলিমিটার। এসময় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আরএএস/জেএইচ
What's Your Reaction?