ঢাকায় যাত্রা করছে বিয়ের আরেকটি উৎসব
বিয়ের আয়োজনকে আরও আড়ম্বরপূর্ণ, আধুনিক এবং পরিকল্পিত করে তুলতে প্রথমবারের মতো ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ আয়োজন করতে যাচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। হোটেলটির রূপসী বাংলা গ্র্যান্ড বলরুম ও উইন্টার গার্ডেনে আগামী ৩১ জুলাই ও ১ আগস্ট দুই দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। আয়োজকেরা জানিয়েছেন, এ উৎসবে বিয়ের পরিকল্পনার প্রয়োজনীয় প্রায় সব সেবা ও সমাধান মিলবে এক ছাদের নিচে। স্বপ্নের বিয়েকে বাস্তবে রূপ দিতে আগ্রহী যুগল, তাদের পরিবার এবং ওয়েডিং-সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য এটি হবে এক অনন্য মিলনমেলা। দুই দিনের এই উৎসবে দর্শনার্থীরা ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এক্সক্লুসিভ ওয়েডিং প্যাকেজের পাশাপাশি অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষ অফার, নতুন ট্রেন্ড এবং সেবা সম্পর্কে জানার সুযোগ পাবেন। থাকবে বিয়ের সাজসজ্জার নান্দনিক ধারণা, ব্রাইডাল ও গ্রুম ফ্যাশন, গয়না, হানিমুন পরিকল্পনা, পেশাদার ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি, বিউটি ও গ্রুমিং সেবা, ব্যাংকিং সুবিধা, ইন্টেরিয়র ডিজাইন, হোম অ্যাপ্লায়েন্স, প্রিমিয়াম ফুটওয়্যার, ওয়েডিং স্টেশনারি, আন্তর্জাতিক মানের কসমেটিকস এবং বিলাসবহুল গাড়ির প্রদর্শনী। উৎসবে
বিয়ের আয়োজনকে আরও আড়ম্বরপূর্ণ, আধুনিক এবং পরিকল্পিত করে তুলতে প্রথমবারের মতো ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ আয়োজন করতে যাচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। হোটেলটির রূপসী বাংলা গ্র্যান্ড বলরুম ও উইন্টার গার্ডেনে আগামী ৩১ জুলাই ও ১ আগস্ট দুই দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজকেরা জানিয়েছেন, এ উৎসবে বিয়ের পরিকল্পনার প্রয়োজনীয় প্রায় সব সেবা ও সমাধান মিলবে এক ছাদের নিচে। স্বপ্নের বিয়েকে বাস্তবে রূপ দিতে আগ্রহী যুগল, তাদের পরিবার এবং ওয়েডিং-সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য এটি হবে এক অনন্য মিলনমেলা।
দুই দিনের এই উৎসবে দর্শনার্থীরা ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এক্সক্লুসিভ ওয়েডিং প্যাকেজের পাশাপাশি অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষ অফার, নতুন ট্রেন্ড এবং সেবা সম্পর্কে জানার সুযোগ পাবেন। থাকবে বিয়ের সাজসজ্জার নান্দনিক ধারণা, ব্রাইডাল ও গ্রুম ফ্যাশন, গয়না, হানিমুন পরিকল্পনা, পেশাদার ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি, বিউটি ও গ্রুমিং সেবা, ব্যাংকিং সুবিধা, ইন্টেরিয়র ডিজাইন, হোম অ্যাপ্লায়েন্স, প্রিমিয়াম ফুটওয়্যার, ওয়েডিং স্টেশনারি, আন্তর্জাতিক মানের কসমেটিকস এবং বিলাসবহুল গাড়ির প্রদর্শনী।
উৎসবে অংশ নিচ্ছে দেশ-বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ও ব্র্যান্ড। সেসবের মধ্যে রয়েছে সারাহ করিম কুত্যুর, জুরহেম, ফিয়েরো, আমিশে, ফার্স্টট্রিপ, ড্রিম উইভার, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, সনি-স্মার্ট, অ্যান্ড্রোমিডা, আওয়ারগ্লাস এম্পোরিয়াম, সেভ দ্য ডেট, হারলান নিউইয়র্ক, সুন্দোরা এবং মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশ। এছাড়া সেনসেশনের উদ্যোগে বিয়ে-পূর্ব দাম্পত্য জীবন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনামূল্যে পরামর্শ গ্রহণের সুযোগ থাকবে।
উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক পরিবেশনা, আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প-এর ফ্যাশন শো, জালেও-এর কাওয়ালি এবং র্যাফেল ড্র। বিজয়ীদের জন্য থাকছে ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে দম্পতির বিমান টিকিটসহ নানা আকর্ষণীয় পুরস্কার।
উৎসবে থাকবে বিশেষ খাদ্য আয়োজনও। ২৯ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এলিমেন্টস গ্লোবাল ডাইনিংয়ে পরিবেশন করা হবে বিশেষ ওয়েডিং-থিমড ডিনার। অতিথিরা উপভোগ করতে পারবেন খাসির কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, বিভিন্ন ধরনের কাবাবসহ বিয়ের ভোজের জনপ্রিয় নানা পদ। পাশাপাশি নির্বাচিত পার্টনার ব্যাংকের কার্ডধারীদের জন্য থাকছে ‘বাই ওয়ান, গেট থ্রি’ বিশেষ ডাইনিং অফার।
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উৎসবের বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের কোম্পানি সেক্রেটারি এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার স্বত্বাধিকারী মোহাম্মদ মোজাম্মেল হক, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ডিরেক্টর (ফুড অ্যান্ড বেভারেজ) অলিভিয়ের ক্লদ লোরো, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. শাফকাত হোসেন, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সিনিয়র মার্কেটিং ম্যানেজার ডা. রাইয়াতুন তেহরিন, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেডের হেড অব ক্রিয়েটিভ শাহ মোহাম্মদ দিদারুল আলম দিপু, আমিশে জুয়েলারির সহকারী ব্যবস্থাপক বৃষ্টি খন্দকার, ড্রিম উইভারের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আমানুর রহমান (আমান) এবং র্যানকন মোটরস লিমিটেডের ডিভিশনাল হেড অব মার্কেটিং চৌধুরী মো. নাবিল হাসান।
ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফুড অ্যান্ড বেভারেজ ডিরেক্টর অলিভিয়ের লোরো এ উৎসব প্রসঙ্গে বলেন, ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল হবে এমন একটি জায়গা, যেখানে বিলাসিতা, আভিজাত্য, সৃজনশীলতা এবং জীবনধারাকে এক ছাদের নিচে মেলে ধরা হবে। দেশের কয়েকটি শীর্ষস্থানীয় ওয়েডিং ও লাইফস্টাইল ব্র্যান্ডকে একত্র করে আমরা অবিস্মরণীয় বিয়ের অনুপ্রেরণার একটি ওয়ান-স্টপ ডেস্টিনেশন তৈরি করতে চাই।’
আয়োজকেরা জানান ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ সবার জন্য উন্মুক্ত, লাগবে না কোনো টিকিট। বিয়ের পরিকল্পনা, নতুন ধারণা, বিশেষজ্ঞের পরামর্শ এবং এক্সক্লুসিভ অফারের সমন্বয়ে এই আয়োজন হতে যাচ্ছে দেশের ওয়েডিং ইন্ডাস্ট্রির অন্যতম বড় উৎসব। ২০২৬ সালের ৩১ জুলাই এবং ১ আগস্ট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে উৎসবস্থল।
আরএমডি
What's Your Reaction?