ঢাকায় সন্ধ্যার মধ্যে হালকা বৃষ্টির পূর্বাভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার মধ্যে হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে। দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা পাওয়া যায় ৫৬ শতাংশ। আরও পড়ুন দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং আগামীকাল সোমবার (২৭ জুলাই) সূর্যোদয় ভোর ৫টা ২৬ মিনিটে। গত ছয় ঘণ্টায় রাজধানী ঢাকায় কোনো বৃষ্টি হয়নি। একিউএফ/এএসএম

ঢাকায় সন্ধ্যার মধ্যে হালকা বৃষ্টির পূর্বাভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার মধ্যে হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে। দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা পাওয়া যায় ৫৬ শতাংশ।

গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং আগামীকাল সোমবার (২৭ জুলাই) সূর্যোদয় ভোর ৫টা ২৬ মিনিটে।

গত ছয় ঘণ্টায় রাজধানী ঢাকায় কোনো বৃষ্টি হয়নি।

একিউএফ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow