ঢাকায় সৌদির পররাষ্ট্র উপমন্ত্রী, আজ বৈঠক করবেন যাদের সঙ্গে

সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল-খেরেজি সোমবার রাতে ঢাকায় পৌঁছেছেন। রাতে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে যৌথ বৈঠক করবেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল-খেরেজি। মঙ্গলবার বিকেলে ঢাকা ছাড়ার আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সফরকালে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার বিকেলে সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রীর বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে। এমএমএআর    

ঢাকায় সৌদির পররাষ্ট্র উপমন্ত্রী, আজ বৈঠক করবেন যাদের সঙ্গে

সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল-খেরেজি সোমবার রাতে ঢাকায় পৌঁছেছেন। রাতে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ ছাড়া মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে যৌথ বৈঠক করবেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল-খেরেজি।

মঙ্গলবার বিকেলে ঢাকা ছাড়ার আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সফরকালে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার বিকেলে সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রীর বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

এমএমএআর

 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow