ঢাবি ছাত্রদলের দেওয়াল লিখন ‘গুপ্ত যাদের অবস্থান, তাদের বাড়ি পাকিস্তান’

‘ছাত্র রাজনীতি’র জায়গায় ‘গুপ্ত রাজনীতি’ লেখাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের দেওয়ালে ‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে দেওয়াল লিখন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।   বুধবার (২২ এপ্রিল) বিকেলে সরেজমিনে ডাকসু ভবন, মধুর ক্যান্টিন, ডাকসু ক্যাফেটেরিয়া, সূর্যসেন হলের দেওয়ালসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এ ধরনের দেওয়াল লিখন দেখা গেছে। এসব লেখায় ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। আরও পড়ুনচট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ ‘গুপ্ত শব্দের অপব্যবহার করে ফের ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা চলছে’  এসব দেওয়াল লিখনের মধ্যে রয়েছে, ‌‘গুপ্ত যাদের অবস্থান, তাদের বাড়ি পাকিস্তান’, ‘গুপ্ত রাজনীতি চলবে না’, ‘গুপ্ত রাজনীতি নিপাত যাক’, ‘গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চাই’ ইত্যাদি।   এ প্রসঙ্গে সূর্যসেন হল ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান বলেন, চট্টগ্রাম সিটি কলেজে ‘গুপ্ত’ রাজনীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ গ্রাফিতি কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর শিবিরের ন্যক্ক

ঢাবি ছাত্রদলের দেওয়াল লিখন ‘গুপ্ত যাদের অবস্থান, তাদের বাড়ি পাকিস্তান’

‘ছাত্র রাজনীতি’র জায়গায় ‘গুপ্ত রাজনীতি’ লেখাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের দেওয়ালে ‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে দেওয়াল লিখন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।  

বুধবার (২২ এপ্রিল) বিকেলে সরেজমিনে ডাকসু ভবন, মধুর ক্যান্টিন, ডাকসু ক্যাফেটেরিয়া, সূর্যসেন হলের দেওয়ালসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এ ধরনের দেওয়াল লিখন দেখা গেছে। এসব লেখায় ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ 
‘গুপ্ত শব্দের অপব্যবহার করে ফের ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা চলছে’ 

এসব দেওয়াল লিখনের মধ্যে রয়েছে, ‌‘গুপ্ত যাদের অবস্থান, তাদের বাড়ি পাকিস্তান’, ‘গুপ্ত রাজনীতি চলবে না’, ‘গুপ্ত রাজনীতি নিপাত যাক’, ‘গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চাই’ ইত্যাদি।  

jagonews24.com

এ প্রসঙ্গে সূর্যসেন হল ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান বলেন, চট্টগ্রাম সিটি কলেজে ‘গুপ্ত’ রাজনীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ গ্রাফিতি কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর শিবিরের ন্যক্কারজনক হামলা গণতান্ত্রিক চর্চার ওপর সরাসরি আঘাত। মতপ্রকাশের স্বাধীনতা দমনে সহিংসতার আশ্রয় নেওয়া তাদের দুর্বলতারই প্রমাণ। মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের ‘প্রতিবাদী দেওয়াল লিখন’ কর্মসূচি এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ। যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে আগামী দিনেও আমরা আমাদের অবস্থান জানান দেবো।

এফএআর/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow