ঢাবি প্রশাসনিক ভবনে ‘অভিযোগ বাক্স’ স্থাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনিক ভবনে দুটি অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেবার মানোন্নয়ন এবং সেবা কার্যক্রমকে স্বচ্ছ, গতিশীল ও জবাবদিহিতার আওতায় আনতে প্রশাসনিক ভবনে ২টি অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। ১টি উপাচার্যের কার্যালয়ের প্রবেশ পথে এবং আরেকটি রেজিস্ট্রার অফিসের সামনে এই অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে।
এতে আরও বলা হয়, সেবা কার্যক্রম সম্পর্কে যেকোন ধরনের অভিযোগ ও পরামর্শ বাক্সে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।