ঢাবি সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বাংলা বর্ষবরণ উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম দিনব্যাপী এই উৎসব উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর ড. রাশেদা রওনক খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি প্রধান অতিথি এবং ইম্পেরিয়াল হেলথ কেয়ার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সভাপতি আতিকুর রহমান ত্বহা এবং সাধারণ সম্পাদক স্মীতা পুরকায়স্থ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিশিষ্ট নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও সংগীত শিল্পী ড. প্রিয়াঙ্কা গোপ-কে অনুষ্ঠানে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

ঢাবি সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বাংলা বর্ষবরণ উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম দিনব্যাপী এই উৎসব উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর ড. রাশেদা রওনক খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি প্রধান অতিথি এবং ইম্পেরিয়াল হেলথ কেয়ার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সভাপতি আতিকুর রহমান ত্বহা এবং সাধারণ সম্পাদক স্মীতা পুরকায়স্থ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিশিষ্ট নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও সংগীত শিল্পী ড. প্রিয়াঙ্কা গোপ-কে অনুষ্ঠানে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow