ঢাবিতে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের সহায়তায় ডাকসুর নানা উদ্যোগ

টানা বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও গুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে জরুরি কিছু উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। রোববার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। ফেসবুক পোস্টে তিনি জানান, টানা বর্ষণে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল, কুয়েত মৈত্রী হল, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ডাকসু ও হল সংসদের নেতারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন। ডাকসুর পক্ষ থেকে কুয়েত মৈত্রী হল ও ফজিলাতুন্নেছা হলের সামনে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য চারটি ভ্যান সরবরাহ করা হয়েছে, যা শিক্ষার্থীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিবহনের বাসের ট্রিপও বাড়ানো হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের জন্য জেনারেটরের মাধ্যমে বিকল্প বিদ্যুৎ সরবরাহ এবং মোমব

ঢাবিতে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের সহায়তায় ডাকসুর নানা উদ্যোগ

টানা বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও গুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে জরুরি কিছু উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

রোববার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

ফেসবুক পোস্টে তিনি জানান, টানা বর্ষণে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল, কুয়েত মৈত্রী হল, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ডাকসু ও হল সংসদের নেতারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন।

ডাকসুর পক্ষ থেকে কুয়েত মৈত্রী হল ও ফজিলাতুন্নেছা হলের সামনে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য চারটি ভ্যান সরবরাহ করা হয়েছে, যা শিক্ষার্থীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিবহনের বাসের ট্রিপও বাড়ানো হয়েছে।

এ ছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের জন্য জেনারেটরের মাধ্যমে বিকল্প বিদ্যুৎ সরবরাহ এবং মোমবাতির ব্যবস্থা করা হচ্ছে বলে জানান সাদিক কায়েম। শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি ও শুকনো খাবার সরবরাহের উদ্যোগও নেওয়া হয়েছে। ওয়াসার সহযোগিতায় দুই গাড়ি পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

জলাবদ্ধতা দ্রুত নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্টেট অফিস এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে সংশ্লিষ্ট টিমকে মাঠে কাজ করার অনুরোধ জানানো হয়েছে বলেও উল্লেখ করা হয় পোস্টে।

পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়টিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরা হয়েছে। এ বিষয়ে প্রশাসন জানিয়েছে, বিভাগ ও পরীক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, প্রতি বছর একইভাবে জলাবদ্ধতার পুনরাবৃত্তি রোধে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, স্থায়ী পানি নিষ্কাশন ও কার্যকর অবকাঠামো গড়ে তোলার বিষয়ে ডাকসু অতীতেও সিটি করপোরেশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একাধিক প্রস্তাবনা দিয়েছে। তবে এ বিষয়ে প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠেও কোমরসমান পানি জমে রয়েছে। মাঠের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে প্রায় দুই কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হলেও অর্থ বরাদ্দের পরও প্রকল্প বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর উদ্যোগ নেই।

এদিকে জলাবদ্ধতা কবলিত স্থান পরিদর্শন ও শিক্ষার্থীদের সহায়তার সময় ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের ভিপি আহসান হাবিব ইমরোজসহ বিভিন্ন হল সংসদের নেতা ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাভাবিক ক্যাম্পাস নিশ্চিত করতে ডাকসুর কার্যক্রম অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow