ঢাবির কবি সুফিয়া কামাল হল সংসদের উদ্যোগে মাস্টার্স ভর্তি ফি কমলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হল সংসদের উদ্যোগে হলের মাস্টার্স পর্যায়ের ভর্তি ফি ও সংস্থাপন ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাপন ফি কমিয়ে ৯৬০ টাকা এবং মাস্টার্স ভর্তি ফি কমিয়ে ২৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। হল সংসদ সূত্রে জানা গেছে, কবি সুফিয়া কামাল হলে মাস্টার্স ভর্তি ফি ছিল ৩৩০০ টাকা, যা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর মধ্যে সর্বোচ্চ। তুলনামূলকভাবে রোকেয়া হলে এই ফি ৮০০ টাকা, শামসুন নাহার হলে ৭০০ টাকা এবং ফজিলাতুন্নেছা মুজিব ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ৫০০ টাকা নির্ধারিত রয়েছে। এছাড়া সংস্থাপন ফি ছিল ১২০০ টাকা, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। এদিকে প্রায় ১৩ বছর ধরে শিক্ষার্থীরা এই ফি কমানোর দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি। হল সংসদ দায়িত্ব গ্রহণের পর বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে একাধিক দফায় আলোচনা করে। এরই ধারাবাহিকতায় অবশেষে ফি হ্রাসের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সংস্থাপন ফি কমিয়ে ৯৬০ টাকা এবং মাস্টার্স ভর্তি ফি কমিয়ে ২৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী জুন-জুলাই শিক্ষাবর্ষ থেকে এই নতুন হার কা

ঢাবির কবি সুফিয়া কামাল হল সংসদের উদ্যোগে মাস্টার্স ভর্তি ফি কমলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হল সংসদের উদ্যোগে হলের মাস্টার্স পর্যায়ের ভর্তি ফি ও সংস্থাপন ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাপন ফি কমিয়ে ৯৬০ টাকা এবং মাস্টার্স ভর্তি ফি কমিয়ে ২৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

হল সংসদ সূত্রে জানা গেছে, কবি সুফিয়া কামাল হলে মাস্টার্স ভর্তি ফি ছিল ৩৩০০ টাকা, যা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর মধ্যে সর্বোচ্চ। তুলনামূলকভাবে রোকেয়া হলে এই ফি ৮০০ টাকা, শামসুন নাহার হলে ৭০০ টাকা এবং ফজিলাতুন্নেছা মুজিব ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ৫০০ টাকা নির্ধারিত রয়েছে। এছাড়া সংস্থাপন ফি ছিল ১২০০ টাকা, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ।

এদিকে প্রায় ১৩ বছর ধরে শিক্ষার্থীরা এই ফি কমানোর দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি। হল সংসদ দায়িত্ব গ্রহণের পর বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে একাধিক দফায় আলোচনা করে। এরই ধারাবাহিকতায় অবশেষে ফি হ্রাসের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী সংস্থাপন ফি কমিয়ে ৯৬০ টাকা এবং মাস্টার্স ভর্তি ফি কমিয়ে ২৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী জুন-জুলাই শিক্ষাবর্ষ থেকে এই নতুন হার কার্যকর হবে।

হল সংসদের নেতারা জানান, এই অর্জন কেবল তাদের একার নয়; বরং এটি হলের সব শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টার ফল। তারা শিক্ষার্থীদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সফলতাকে সবার যৌথ বিজয় হিসেবে অভিহিত করেন।

এফএআর/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow