ঢাবির ক্যানটিনে অনিয়মের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চায় ডাকসু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন অনুষদ ও ভবনের অধীনস্থ ক্যানটিন ও ক্যাফেটেরিয়ায় দীর্ঘদিন ধরে অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ তুলে জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে লিখিত আবেদনপত্র দেন ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। আবেদনপত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যানটিন এবং ক্যাফেটেরিয়ায় পচা ও নিম্নমানের খাবার পরিবেশন, অপরিষ্কার রান্নাঘর, নিরাপদ পানির অভাব এবং স্বাস্থ্যবিধি উপেক্ষাসহ নানা সমস্যা দীর্ঘদিন ধরে বিদ্যমান। এ বিষয়ে সংশ্লিষ্ট টিএসসির পরিচালক ও এস্টেট ম্যানেজারের কাছে একাধিকবার লিখিত ও মৌখিক অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ডাকসুর পক্ষ থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতি শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী এসব ক্যানটিন ও ক্যাফেটেরিয়ার ওপর নির্ভরশীল হওয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন অনুষদ ও ভবনের অধীনস্থ ক্যানটিন ও ক্যাফেটেরিয়ায় দীর্ঘদিন ধরে অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ তুলে জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে লিখিত আবেদনপত্র দেন ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা।
আবেদনপত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যানটিন এবং ক্যাফেটেরিয়ায় পচা ও নিম্নমানের খাবার পরিবেশন, অপরিষ্কার রান্নাঘর, নিরাপদ পানির অভাব এবং স্বাস্থ্যবিধি উপেক্ষাসহ নানা সমস্যা দীর্ঘদিন ধরে বিদ্যমান। এ বিষয়ে সংশ্লিষ্ট টিএসসির পরিচালক ও এস্টেট ম্যানেজারের কাছে একাধিকবার লিখিত ও মৌখিক অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ডাকসুর পক্ষ থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতি শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী এসব ক্যানটিন ও ক্যাফেটেরিয়ার ওপর নির্ভরশীল হওয়ায় বিষয়টি জনস্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গেও সংশ্লিষ্ট।
আবেদনপত্রে চার দফা দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে—সব ক্যানটিন ও ক্যাফেটেরিয়ায় নিয়মিত মনিটরিং ব্যবস্থা চালু, খাদ্যের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ক্যানটিন পরিচালনায় কার্যকর নীতিমালা ও তদারকি কমিটি গঠন।
ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে ক্যানটিন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
এফএআর/এমএমকে
What's Your Reaction?