ঢাবির ফুটপাতে পড়ে ছিলেন অচেতন এক নারী, ঢামেকে মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার সলিমুল্লাহ মুসলিম হলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৬০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) লিটন আলী জানান, সকালের দিকে খবর পেয়ে ঢাবির সলিমুল্লাহ হলের ফুটপাত থেকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানা গেছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। কাজী আল-আমিন/এমকেআর

ঢাবির ফুটপাতে পড়ে ছিলেন অচেতন এক নারী, ঢামেকে মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার সলিমুল্লাহ মুসলিম হলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৬০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) লিটন আলী জানান, সকালের দিকে খবর পেয়ে ঢাবির সলিমুল্লাহ হলের ফুটপাত থেকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানা গেছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

কাজী আল-আমিন/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow