ঢাবির হলের পাশে যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ হলের পাশের ফুটপাত থেকে আলমগীর (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, তিনি ভবঘুরে ও নেশাগ্রস্ত ছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। প্রাথমিকভাবে অসুস্থতায় মৃত্যুর ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।

ঢাবির হলের পাশে যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ হলের পাশের ফুটপাত থেকে আলমগীর (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, তিনি ভবঘুরে ও নেশাগ্রস্ত ছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। প্রাথমিকভাবে অসুস্থতায় মৃত্যুর ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow