ঢাবির ১০ কেন্দ্রে মোট ভোটার ২০,৬৭৫ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় স্থাপিত বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ২০ হাজার ৬৭৫ জন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আই.ই.আর)-এ মোট তিনটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই তিন কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৪৫১ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৬৪৬ জন এবং নারী ভোটার ২ হাজার ৮০৫ জন। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত একটি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ১৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৭৮ জন এবং নারী ভোটার ১ হাজার ৯২ জন। অন্যদিকে সায়েন্স এনেক্স বিল্ডিংয়ে স্থাপিত একটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৫৯ জন। সেখানে পুরুষ ভোটার ১ হাজার ৪৮ জন এবং নারী ভোটার ৯১১ জন। ঢাবির চারুকলা অনুষদে দুটি কেন্দ্রে মোট ৩ হাজার ১০৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৯৪৪ জন এবং নারী ভোটার ১ হাজার ১৬২ জন। কার্জন হলে একটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪৫৪ জন। সেখানে পুরুষ ভোটার ১ হাজার ৯০৫ জন এবং নার

ঢাবির ১০ কেন্দ্রে মোট ভোটার ২০,৬৭৫ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় স্থাপিত বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ২০ হাজার ৬৭৫ জন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

এর মধ্যে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আই.ই.আর)-এ মোট তিনটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই তিন কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৪৫১ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৬৪৬ জন এবং নারী ভোটার ২ হাজার ৮০৫ জন।

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত একটি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ১৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৭৮ জন এবং নারী ভোটার ১ হাজার ৯২ জন। অন্যদিকে সায়েন্স এনেক্স বিল্ডিংয়ে স্থাপিত একটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৫৯ জন। সেখানে পুরুষ ভোটার ১ হাজার ৪৮ জন এবং নারী ভোটার ৯১১ জন।

ঢাবির চারুকলা অনুষদে দুটি কেন্দ্রে মোট ৩ হাজার ১০৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৯৪৪ জন এবং নারী ভোটার ১ হাজার ১৬২ জন।

কার্জন হলে একটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪৫৪ জন। সেখানে পুরুষ ভোটার ১ হাজার ৯০৫ জন এবং নারী ভোটার ৫৪৯ জন।

এছাড়া বিজ্ঞান ক্যাফেটেরিয়ায় স্থাপিত দুটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৫৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ২৫৯ জন এবং নারী ভোটার ১ হাজার ২৭৬ জন।

ঢাকা-৮ আসনের অন্তর্ভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটারদের ভোটগ্রহণ শুরু হয়েছে। এ আসনটিতে এবারের জাতীয় সংসদ নির্বাচনে একাধিক রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে লড়ছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে শাপলা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির নাসিরউদ্দীন পাটওয়ারী। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. জুবের আলম খান লাঙল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।

এছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী ত্রিদ্বীপ কুমার সাহা কাস্তে প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেফায়েত উল্লাহ হাতপাখা প্রতীকে এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মনোনীত প্রার্থী মো. রাসেল কবির ও সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত রফিকুজ্জামান আকন্দও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, বাংলাদেশ জাসদ মনোনীত এ.এফ.এম ইসমাইল চৌধুরী, জনতা দলের মো. গোলাম সরোয়ার এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস.এম. সরওয়ারও ঢাকা-৮ আসনে নির্বাচনি লড়াইয়ে রয়েছেন।

 এফএআর/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow