ঢামেক থেকে রোগী ভাগিয়ে নেওয়ার চেষ্টা, দুই দালাল আটক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রোগীকে কম খরচে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে দুই দালালকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটকরা হলেন- মো. শাকিল ও মো. মনির। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত পৌনে ১২টার দিকে হাসপাতালের ২০৮ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়। ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) নো. শাহাদাত হোসেন বলেন, ২০৮ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালনকালে আনসার সদস্য ইসহাক দেখতে পান, শাকিল ও মনির রোগী ও তাদের স্বজনদের কম খরচে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমি টহলরত আনসার সদস্য মো. কাশেম মিয়া ও মো. আল আমিনকে বিষয়টি জানাই। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুজনকে হাতেনাতে আটক করেন। পরে হাসপাতাল প্রশাসনের কাছে উপস্থাপন করা হলে কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আনসার সূত্র জানায়, হাসপাতালের পরিচালককের নির্দেশনায় ঢামেকে দালালব
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রোগীকে কম খরচে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে দুই দালালকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটকরা হলেন- মো. শাকিল ও মো. মনির।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত পৌনে ১২টার দিকে হাসপাতালের ২০৮ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।
ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) নো. শাহাদাত হোসেন বলেন, ২০৮ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালনকালে আনসার সদস্য ইসহাক দেখতে পান, শাকিল ও মনির রোগী ও তাদের স্বজনদের কম খরচে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমি টহলরত আনসার সদস্য মো. কাশেম মিয়া ও মো. আল আমিনকে বিষয়টি জানাই। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুজনকে হাতেনাতে আটক করেন। পরে হাসপাতাল প্রশাসনের কাছে উপস্থাপন করা হলে কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আনসার সূত্র জানায়, হাসপাতালের পরিচালককের নির্দেশনায় ঢামেকে দালালবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। একই সঙ্গে যাদের হাসপাতালে কোনো প্রয়োজনীয় কাজ নেই, অথচ অবৈধভাবে ঘোরাফেরা করছেন, তাদের বিরুদ্ধেও নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেএজেডআইএ/এমএএইচ/
What's Your Reaction?