ঢামেকের সিঁড়ির পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডের সিঁড়ির পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়ুন দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে পাটক্ষেতে মিললো নারীর মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের এক কর্মচারীর মাধ্যমে ওই নারীকে সিঁড়িতে পড়ে থাকার খবর পান তিনি। পরে পুলিশ ক্যাম্পে খবর দিলে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে ওই নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। আরও পড়ুন ঢাবির সুফিয়া কামাল হলের পাশ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার তিনি আরও জানান, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের

ঢামেকের সিঁড়ির পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডের সিঁড়ির পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের এক কর্মচারীর মাধ্যমে ওই নারীকে সিঁড়িতে পড়ে থাকার খবর পান তিনি। পরে পুলিশ ক্যাম্পে খবর দিলে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে ওই নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কেএজেডআইএ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow