ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ, বরিশালের সেই সেতু ভাঙার নির্দেশ

বরিশালের আগৈলঝাড়ায় একটি সেতুর ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কাবারি ব্যবহারের অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। সরেজমিন পরিদর্শনের পর সেতুর ঢালাই ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশুমি-করিম বাজার খালের ওপর নির্মিত সেতুটি পরিদর্শন করেন উপজেলা এলজিইডির প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী। এসময় স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, ঢালাইয়ের শেষ অংশে রডের সঙ্গে বাঁশের কাবারি ব্যবহার করা হয়েছে। পরে সেতুর ঢালাই ভেঙে নতুন করে সরকারি নিয়ম মেনে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক বলেন, ‘গণমাধ্যমে বিষয়টি নি‌য়ে সংবাদ প্রকাশের পর প্রকৌশলীকে সরেজমিন পাঠানো হয়। তিনি ফিরে এসে অনিয়মের বিষয়টি নিশ্চিত করেছেন।’ বাঁশ ব্যবহারের কারণে সেতুটি মজবুত হয়নি। তাই ঢালাই ভেঙে নতুন করে কাজ করা হবে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান ইউএনও। শাওন খান/এসআর/জেআইএম

ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ, বরিশালের সেই সেতু ভাঙার নির্দেশ

বরিশালের আগৈলঝাড়ায় একটি সেতুর ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কাবারি ব্যবহারের অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। সরেজমিন পরিদর্শনের পর সেতুর ঢালাই ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশুমি-করিম বাজার খালের ওপর নির্মিত সেতুটি পরিদর্শন করেন উপজেলা এলজিইডির প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী।

এসময় স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, ঢালাইয়ের শেষ অংশে রডের সঙ্গে বাঁশের কাবারি ব্যবহার করা হয়েছে। পরে সেতুর ঢালাই ভেঙে নতুন করে সরকারি নিয়ম মেনে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক বলেন, ‘গণমাধ্যমে বিষয়টি নি‌য়ে সংবাদ প্রকাশের পর প্রকৌশলীকে সরেজমিন পাঠানো হয়। তিনি ফিরে এসে অনিয়মের বিষয়টি নিশ্চিত করেছেন।’

বাঁশ ব্যবহারের কারণে সেতুটি মজবুত হয়নি। তাই ঢালাই ভেঙে নতুন করে কাজ করা হবে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান ইউএনও।

শাওন খান/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow