তথ্য ভবনের মূল্য বৈশ্বিক মানদণ্ডে নিতে চায় সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তথ্য ভবনের মূল্য বৈশ্বিক মানদণ্ডে নিতে চায় সরকার। এ জন্য ভবনের অবকাঠামোগত মূল্যমানের পাশাপাশি এর ব্যবহারিক উপযোগিতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে বরিশালে ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজ উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। জহির উদ্দিন স্বপন বলেন, প্রযুক্তির সক্ষমতা কোনো ভবন, মুঠোফোন কিংবা এর দামের ওপর নির্ভর করে না। এর প্রকৃত সক্ষমতা নির্ভর করে ব্যবহারিক মূল্যের ওপর। তথ্য কমপ্লেক্সের কার্যক্রম জেলা ও উপজেলা পর্যায়েও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, এ কমপ্লেক্সে একটি ডিজিটাল লাইব্রেরি গড়ে তোলার পরিকল্পনা আছে। জ্ঞান আহরণের ক্ষেত্রে তথ্য কমপ্লেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ার প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, একসময় সারা দেশে প্রায় ১ হাজার ১০০টি সিনেমা হল ছিল। এখন টিকে আছে মাত্র ১৪০টি। এর অন্যতম কারণ, বর্তমান সময়ে নির্মিত সিনেমাগুলো সিঙ্গেল স্ক্রিনের জন্য উপযোগী নয়। তথ্য কমপ্লেক্সে আধুনিক স্ক্রিনের সুবিধা থাকবে। বরিশাল শহরের গুরুত্ব

তথ্য ভবনের মূল্য বৈশ্বিক মানদণ্ডে নিতে চায় সরকার: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তথ্য ভবনের মূল্য বৈশ্বিক মানদণ্ডে নিতে চায় সরকার। এ জন্য ভবনের অবকাঠামোগত মূল্যমানের পাশাপাশি এর ব্যবহারিক উপযোগিতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে বরিশালে ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজ উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। জহির উদ্দিন স্বপন বলেন, প্রযুক্তির সক্ষমতা কোনো ভবন, মুঠোফোন কিংবা এর দামের ওপর নির্ভর করে না। এর প্রকৃত সক্ষমতা নির্ভর করে ব্যবহারিক মূল্যের ওপর। তথ্য কমপ্লেক্সের কার্যক্রম জেলা ও উপজেলা পর্যায়েও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, এ কমপ্লেক্সে একটি ডিজিটাল লাইব্রেরি গড়ে তোলার পরিকল্পনা আছে। জ্ঞান আহরণের ক্ষেত্রে তথ্য কমপ্লেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ার প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, একসময় সারা দেশে প্রায় ১ হাজার ১০০টি সিনেমা হল ছিল। এখন টিকে আছে মাত্র ১৪০টি। এর অন্যতম কারণ, বর্তমান সময়ে নির্মিত সিনেমাগুলো সিঙ্গেল স্ক্রিনের জন্য উপযোগী নয়। তথ্য কমপ্লেক্সে আধুনিক স্ক্রিনের সুবিধা থাকবে। বরিশাল শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে তথ্য কমপ্লেক্সকে অন্যতম হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের মেগা প্রকল্পের মূল্য শুধু ভবন বা সড়ক নির্মাণে নয়, প্রকৃত মূল্য নির্ধারিত হবে জনগণ কতটা উপকৃত হলো, তার ওপর। তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ, ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, জেলা প্রশাসক মামুন খন্দকার। গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে ও তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ (প্রথম পর্যায়) প্রকল্পের আওতায় ৩৫ দশমিক ২৫ শতক জমিতে মোট ১৭ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে সাততলা বিশিষ্ট বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সটি নির্মাণ হয়। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স সৌরভ ট্রেডার্স’। চলতি বছরের গত ২০ এপ্রিল জমি প্রাপ্তির পর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়। বর্তমানে প্রকল্পের ২৫ শতাংশ ভৌত অগ্রগতি সম্পন্ন হয়েছে এবং গ্রেড বিম ঢালাইয়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালে। ২০২০ সালের ১ আগস্ট থেকে মেয়াদ শুরু হয়। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন বছর পর রোববার আনুষ্ঠানিকভাবে ভবনটির নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। প্রকল্প সংশোধিত সময়সীমা অনুযায়ী, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে পুরো ভবন নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভবনটিতে সাততলা ভিত্তি বিশিষ্ট আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে, যার মধ্যে লিফট, সাব-স্টেশন, জেনারেটর, ডিপ টিউবওয়েল, অভ্যন্তরীণ ও বহিঃস্থ বিদ্যুৎ, ইন্টেরিয়র ডেকোরেশন, এসি এবং উন্নত সাউন্ড সিস্টেম অন্তর্ভুক্ত। প্রথম তলায় কার পার্কিং, রিসিপশন ও র‍্যাম্প, ​দ্বিতীয় তলায় মাল্টিপারপাস হল, ​তৃতীয় তলায় ভিডিও এডিটিং-রেকর্ডিং রুম ও ট্রেনিং রুম, চতুর্থ তলায় অফিস স্পেস ও কনফারেন্স রুম, পঞ্চম তলায় অফিস স্পেস, নিউজ রুম ও আর্কাইভ রুম, ষষ্ঠ তলায় অফিস স্পেস ও রিহার্সেল রুম, সপ্তম তলায় ভিভিআইপি পরিদর্শন বাংলো, লাউঞ্জ, ডে-কেয়ার, লাইব্রেরি, ডাইনিং এবং প্রার্থনা রুম থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow