তদন্ত কর্মকর্তাকে ফ্যাক্টস ফাইন্ডিংয়ে আনার আশ্বাস চিফ প্রসিকিউটরের
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এক কর্মকর্তার বিরুদ্ধে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে ‘ফ্যাক্টস ফাইন্ডিং’ বা সত্যানুসন্ধান কমিটির আওতায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। একই সঙ্গে প্রসিকিউটরদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে গঠিত কমিটির অগ্রগতির বিষয়েও তিনি কথা বলেন। এক সাংবাদিক ব্রিফিংয়ে বলেন, 'ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিতে আপনারা প্রসিকিউশনের বিষয়গুলো নিয়ে তদন্ত করছেন। কিন্তু আমার কাছে একটি অডিও আছে, যেখানে তদন্ত সংস্থার একজন কো-অর্ডিনেটর এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে ফোন করে বলছেন, টাকা ছাড়া এর সমাধান হবে না। আপনি চাইলে আমি অডিওটি দিতে পারি।' ওই সাংবাদিক আরও প্রশ্ন করেন, প্রসিকিউটরদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হলেও তদন্ত সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগের তদন্ত কে করবে। জবাবে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, 'চিফ প্রসিকিউটর হিসেবে আমি প্রসিকিউশন টিমের প্র
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এক কর্মকর্তার বিরুদ্ধে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে ‘ফ্যাক্টস ফাইন্ডিং’ বা সত্যানুসন্ধান কমিটির আওতায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। একই সঙ্গে প্রসিকিউটরদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে গঠিত কমিটির অগ্রগতির বিষয়েও তিনি কথা বলেন।
এক সাংবাদিক ব্রিফিংয়ে বলেন, 'ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিতে আপনারা প্রসিকিউশনের বিষয়গুলো নিয়ে তদন্ত করছেন। কিন্তু আমার কাছে একটি অডিও আছে, যেখানে তদন্ত সংস্থার একজন কো-অর্ডিনেটর এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে ফোন করে বলছেন, টাকা ছাড়া এর সমাধান হবে না। আপনি চাইলে আমি অডিওটি দিতে পারি।'
ওই সাংবাদিক আরও প্রশ্ন করেন, প্রসিকিউটরদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হলেও তদন্ত সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগের তদন্ত কে করবে।
জবাবে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, 'চিফ প্রসিকিউটর হিসেবে আমি প্রসিকিউশন টিমের প্রধান হলেও তদন্ত সংস্থারও অংশ। কোনো তদন্তকারী কর্মকর্তা যদি অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকেন, সেখানে আমি সরাসরি হস্তক্ষেপ করতে না পারলেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারি।'
সাংবাদিক যখন অভিযুক্ত কর্মকর্তার নাম প্রকাশ করতে চান, তখন চিফ প্রসিকিউটর তাকে থামিয়ে দিয়ে বলেন, 'তদন্তের স্বার্থে নামটি আপাতত গোপন থাকুক। আপনি ব্যক্তিগতভাবে আমাকে তথ্য দিন। সুনির্দিষ্ট তথ্য পেলে প্রয়োজনে বিষয়টি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আওতায় আনা হবে।'
এর আগে, ১৫ এপ্রিল ট্রাইব্যুনালের কয়েকজন প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকেও তলব করবে বলে জানান বর্তমান চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, 'যেহেতু তিনি প্রসিকিউশনের প্রধান ছিলেন, তাই তার কাছ থেকে একটি সার্বিক বক্তব্য নেওয়া হবে। তিনি বর্তমানে দেশের বাইরে আছেন। দেশে ফিরলে তার বক্তব্য নেওয়া হবে।'
গত ১০ মার্চ প্রসিকিউটরদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্ত করার কথা বলে তার পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করার অভিযোগ ওঠে তৎকালীন প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। এছাড়া প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিমের কক্ষে এক আসামির স্ত্রীর ‘ভারী ব্যাগ’ নিয়ে প্রবেশ এবং পরবর্তীতে ওই আসামির রাজসাক্ষী হিসেবে খালাস পাওয়ার ঘটনাও আলোচনায় আসে।
বর্তমান চিফ প্রসিকিউটর জানান, সাইমুম রেজা তালুকদার ইতোমধ্যে টেলিফোনে কথোপকথনের বিষয়টি স্বীকার করেছেন এবং ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি তাকে আবারও ডেকেছে।
এপ্রিল মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্ব হচ্ছে জানিয়ে তিনি বলেন, 'ফ্যাক্টস ফাইন্ডিং কার্যক্রম চলমান রয়েছে। তবে প্রসিকিউশনের বিভিন্ন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্তমানে হজে আছেন। তিনি ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।'
What's Your Reaction?