তবে কি আজ নেইমারের দিন?

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, ক্রিস্টিয়ানো রোনালদো, আর্লিং হালান্ড, হ্যারি কেন কিংবা ভিনিসিয়াস জুনিয়র-প্রত্যেকেই এবারের বিশ্বকাপে নিজেদেরকে দারুণভাবে মেলে ধরেছেন। তবে এই তালিকায় একটি নাম এখনও বাকি। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন-তিনি নেইমারই। এবারের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ পাননি সেলেসাওদের এই তারকা ফুটবলার। তবে আজই গোটা দুনিয়ার লাখো ভক্ত-সমর্থকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে যেতে পারে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ‍মাধ্যমেই যে এবারের বিশ্বকাপের মিশন শুরু করতে যাচ্ছেন নেইমার।  ইতোমধ্যেই দলের সঙ্গে সব ধরণের অনুশীলন সেরে নিয়েছেন নেইমার। টিম অনুশীলনে থাকছেন বলেই ব্রাজিলের ফুটবলপ্রেমীরা স্বপ্ন দেখছেন। সেলেসাওরা স্বপ্ন দেখছেন নেইমারের হাত ধরে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার। হেক্সা মিশন শুরু করেছে বিশ্বকাপের সবচেয়ে সফল দলটি। দুই ম্যাচ শেষ হলেও নকআউট পর্ব চূড়ান্ত হয়নি কার্লো আনচেলত্তির দলের। আজ বুধবার দিবাগত রাত কিংবা আগামীকাল ভোরে ফ্লোরিডার বিখ্যাত হার্ড রক স্টেডিয়ামে ইউরোপের প্রতিপক্ষ স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে। শক্তিমত্তায় বেশি এগিয়ে ব্রাজিল। র‌্যাঙ্কিংয়ে সেলেসাওদের

তবে কি আজ নেইমারের দিন?
লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, ক্রিস্টিয়ানো রোনালদো, আর্লিং হালান্ড, হ্যারি কেন কিংবা ভিনিসিয়াস জুনিয়র-প্রত্যেকেই এবারের বিশ্বকাপে নিজেদেরকে দারুণভাবে মেলে ধরেছেন। তবে এই তালিকায় একটি নাম এখনও বাকি। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন-তিনি নেইমারই। এবারের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ পাননি সেলেসাওদের এই তারকা ফুটবলার। তবে আজই গোটা দুনিয়ার লাখো ভক্ত-সমর্থকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে যেতে পারে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ‍মাধ্যমেই যে এবারের বিশ্বকাপের মিশন শুরু করতে যাচ্ছেন নেইমার।  ইতোমধ্যেই দলের সঙ্গে সব ধরণের অনুশীলন সেরে নিয়েছেন নেইমার। টিম অনুশীলনে থাকছেন বলেই ব্রাজিলের ফুটবলপ্রেমীরা স্বপ্ন দেখছেন। সেলেসাওরা স্বপ্ন দেখছেন নেইমারের হাত ধরে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার। হেক্সা মিশন শুরু করেছে বিশ্বকাপের সবচেয়ে সফল দলটি। দুই ম্যাচ শেষ হলেও নকআউট পর্ব চূড়ান্ত হয়নি কার্লো আনচেলত্তির দলের। আজ বুধবার দিবাগত রাত কিংবা আগামীকাল ভোরে ফ্লোরিডার বিখ্যাত হার্ড রক স্টেডিয়ামে ইউরোপের প্রতিপক্ষ স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে। শক্তিমত্তায় বেশি এগিয়ে ব্রাজিল। র‌্যাঙ্কিংয়ে সেলেসাওদের অবস্থান ৬। ‘ব্রেভহার্ট’ স্কটল্যান্ড র‌্যাঙ্কিংয়ের ৪২ নম্বর দল। দুই দলেরই নকআউট পর্বে খেলার সুযোগ রয়েছে। যে দল জিতবে তারাই সরাসরি খেলবে নকআউট পর্বে। পরাজিত দলকে অপেক্ষায় থাকতে হবে নকআউট পর্বে খেলার। বিশ্বকাপের নকআউট পর্ব চূড়ান্ত করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জার্মানি ও ফ্রান্স। এখনো লড়াই করছে ব্রাজিল, স্পেন ও উরুগুয়ে। বিশ্বকাপ খেলার সুযোগই পায়নি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ব্রাজিল, স্পেন ও উরুগুয়ে-তিন দলই অপেক্ষায় রয়েছে শেষ ম্যাচে ফলাফলের জন্য। বিশ্বকাপে ব্রাজিল খেলছে ‘সি’ গ্রুপে। স্কটল্যান্ড ছাড়া গ্রুপের বাকি দুই দল মরক্কো ও হাইতি। আনচেলত্তির দল প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছে মরক্কোর বিপক্ষে। ৩-০ গোলে হারিয়েছে হাইতিকে। দুই ম্যাচে দলটির পয়েন্ট ৪। মরক্কোর পয়েন্টও ৪। আফ্রিকান দলটি হারিয়েছে স্কটিশদের। দলটির খেলা বাকি অপেক্ষাকৃত দুর্বল হাইতির বিপক্ষে। স্কটল্যান্ড প্রথম ম্যাচে পাত্তাই দেয়নি হাইতিকে। হেরেছে মরক্কোর বিপক্ষে। ফলে ইউরোপীয় দলটির পয়েন্ট দুই ম্যাচে ৩।  নকআউট খেলতে ব্রাজিলকে হারানোর বিকল্প নেই। যদিও দলটি সর্বশেষ বিশ্বকাপ খেলেছিল ১৯৯৮ সালে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে হেরেছিল ১-২ গোলে। এ ছাড়া মরক্কোর কাছে হার ও নরওয়ের বিপক্ষে ড্র করে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে। যদি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ড্র করে আগামীকাল ভোরে, তাহলে ৪ পয়েন্ট নিয় গ্রুপের তৃতীয় দল হওয়ার অপেক্ষায় থাকতে হবে। হাইতি ম্যাচে ইনজুরিতে পড়েন ব্রাজিলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাফিনহা। স্কটিশদের বিপক্ষে না খেলার সম্ভাবনাই বেশি বার্সেলোনার তারকা ফুটবলারের। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow