তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণদের হাতে নেতৃত্ব ও দায়িত্ব অর্পণের মাধ্যমেই বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে চায়। একই সঙ্গে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। বুধবার (১৩ জুন) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে নবগঠিত যুবদল কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যুব কর্মসংস্থান নিশ্চিত করা এবং সীমান্তে মাদক ও পুশইন বন্ধ করা বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবে দেশের স্বার্থে যেকোনো মূল্যে তা নিশ্চিত করতে হবে। যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষা করার তাগিদ দিয়ে তিনি বলেন, যুবসমাজ যাতে বিপথে পরিচালিত না হয় এবং তাদের নৈতিক অধঃপতন না ঘটে, সেজন্য দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে তরুণদের মাদক থেকে রক্ষা করতে সীমান্তে মাদক চোরাচালান বন্ধে কঠোর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।  এর আগে সকালে যুবদলের নবগঠিত কেন্

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণদের হাতে নেতৃত্ব ও দায়িত্ব অর্পণের মাধ্যমেই বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে চায়। একই সঙ্গে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

বুধবার (১৩ জুন) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে নবগঠিত যুবদল কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যুব কর্মসংস্থান নিশ্চিত করা এবং সীমান্তে মাদক ও পুশইন বন্ধ করা বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবে দেশের স্বার্থে যেকোনো মূল্যে তা নিশ্চিত করতে হবে।

যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষা করার তাগিদ দিয়ে তিনি বলেন, যুবসমাজ যাতে বিপথে পরিচালিত না হয় এবং তাদের নৈতিক অধঃপতন না ঘটে, সেজন্য দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে তরুণদের মাদক থেকে রক্ষা করতে সীমান্তে মাদক চোরাচালান বন্ধে কঠোর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। 

এর আগে সকালে যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এসে পৌঁছান। পরে জিয়া দম্পতির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব ও যুবদলের শীর্ষ নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুম নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংগঠনটির নতুন কমিটির নেতারাও যুবসমাজের সামনে থাকা চলমান চ্যালেঞ্জগুলো মোকাবিলার অঙ্গীকার ব্যক্ত করেন। নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রার দিনে যুবদলের সামনে এখন মূল লক্ষ্য- তরুণদের নেতৃত্ব বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন এবং জাতীয় স্বার্থ রক্ষা করা। 

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং যুবদলের নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow