তরুণীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল পর্যটকের
পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে এসে এক পথচারী তরুণীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. জিসান (১৭) নামে এক তরুণ। এ ঘটনায় আরও তিন পর্যটক আহত হয়েছেন। সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মেরিন ড্রাইভ সড়কের মাঝিবাড়ি-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানা এলাকার আমির হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মো. জিসান, মো. রাব্বি ও আবির আহমেদ নামে তিন বন্ধু শরীয়তপুর থেকে মোটরসাইকেলে করে কুয়াকাটায় ঘুরতে আসেন। সকাল সাড়ে ১০টার দিকে তারা মেরিন ড্রাইভ সড়ক হয়ে লেম্বুরবনের উদ্দেশে রওনা দেন। মাঝিবাড়ি এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় এক তরুণী পর্যটক তাদের মোটরসাইকেলের সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি পাশ কাটানোর চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। মহিপুর থানার তদন্ত কর্মকর্তা অনিমেষ হাওলাদার জানান, মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে এসে এক পথচারী তরুণীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. জিসান (১৭) নামে এক তরুণ। এ ঘটনায় আরও তিন পর্যটক আহত হয়েছেন।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মেরিন ড্রাইভ সড়কের মাঝিবাড়ি-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানা এলাকার আমির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মো. জিসান, মো. রাব্বি ও আবির আহমেদ নামে তিন বন্ধু শরীয়তপুর থেকে মোটরসাইকেলে করে কুয়াকাটায় ঘুরতে আসেন। সকাল সাড়ে ১০টার দিকে তারা মেরিন ড্রাইভ সড়ক হয়ে লেম্বুরবনের উদ্দেশে রওনা দেন।
মাঝিবাড়ি এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় এক তরুণী পর্যটক তাদের মোটরসাইকেলের সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি পাশ কাটানোর চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
এতে মোটরসাইকেলে থাকা চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার তদন্ত কর্মকর্তা অনিমেষ হাওলাদার জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?