তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাকিফ রহমানকে এক তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এসময় তাকে মারধর করা হয়। শনিবার (২৩ মে) দিনগত রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা গ্রামের চৌধুরী পুকুর ২ নম্বর সড়কের একটি ভবন থেকে স্থানীয়রা তাদের আটক করেন। স্থানীয়দের দাবি, কয়েকজন যুবক সাকিবকে অনুসরণ করে তার বাসা পর্যন্ত যান। পরে বাসায় প্রবেশ করে তারা সাকিফকে ওই তরুণীর সঙ্গে অশালীন অবস্থায় দেখতে পান। তবে সাকিফ দাবি করেন, এটি কোনো অনৈতিক ঘটনা নয় বরং পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে। ওই তরুণী বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী বলে জানা গেছে। ঘটনার বিষয়ে আব্দুল্লাহ আল সাকিফ রহমান বলেন, ‘ওই মেয়ের সকালে বাড়ি যাওয়ার কথা ছিল। এজন্য টিকিটও কাটা হয়েছিল। রাতে কয়েকজন মিলে ঘোরাঘুরির পরিকল্পনা করলে পরে এলাকায় কিছুটা ঝামেলার সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তার জন্য তাকে বাসায় অবস্থান করতে বলা হয়।’ তিনি আরও বলেন, গোসল করার সময় স্থানীয়রা দরজায় নক করেন এবং দরজা খোলার পর বিভিন্ন অভিযোগ তোলেন। এসময় তাকে মারধর করা হয় ব

তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাকিফ রহমানকে এক তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এসময় তাকে মারধর করা হয়।

শনিবার (২৩ মে) দিনগত রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা গ্রামের চৌধুরী পুকুর ২ নম্বর সড়কের একটি ভবন থেকে স্থানীয়রা তাদের আটক করেন।

স্থানীয়দের দাবি, কয়েকজন যুবক সাকিবকে অনুসরণ করে তার বাসা পর্যন্ত যান। পরে বাসায় প্রবেশ করে তারা সাকিফকে ওই তরুণীর সঙ্গে অশালীন অবস্থায় দেখতে পান।

তবে সাকিফ দাবি করেন, এটি কোনো অনৈতিক ঘটনা নয় বরং পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে। ওই তরুণী বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে আব্দুল্লাহ আল সাকিফ রহমান বলেন, ‘ওই মেয়ের সকালে বাড়ি যাওয়ার কথা ছিল। এজন্য টিকিটও কাটা হয়েছিল। রাতে কয়েকজন মিলে ঘোরাঘুরির পরিকল্পনা করলে পরে এলাকায় কিছুটা ঝামেলার সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তার জন্য তাকে বাসায় অবস্থান করতে বলা হয়।’

তিনি আরও বলেন, গোসল করার সময় স্থানীয়রা দরজায় নক করেন এবং দরজা খোলার পর বিভিন্ন অভিযোগ তোলেন। এসময় তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি তাদের ল্যাপটপ, মানিব্যাগসহ কিছু ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘বিষয়টি তদন্ত করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. কামরুল হোসেন জানান, খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করে নিয়ে আসেন। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এমএমআরআর/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow