তরুণীর সঙ্গে গোবিন্দ, ‘মাথা খারাপ’ বললেন সুনীতা
মুম্বাই বিমানবন্দরে অভিনেতা গোবিন্দের সঙ্গে এক তরুণীকে দেখা যাওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ওই তরুণীর পরিচয় নিয়েও চলছে আলোচনা। তার নাম কোমল রানি স্বর্ণকার বলে জানা গেছে। এরই মধ্যে অনেকে তাকে গোবিন্দের কথিত প্রেমিকা বলেও দাবি করছেন। এবার সেই জল্পনা নিয়ে মুখ খুলেছেন গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা। স্বামীর সঙ্গে তরুণীর ছবি নিয়ে প্রশ্ন করা হলে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে গোবিন্দকে কটাক্ষ করে তিনি বলেন, ‘ওর মাথা খারাপ হয়ে গিয়েছে।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতাকে গোবিন্দ ও কোমলের ভাইরাল হওয়া ছবি দেখিয়ে প্রশ্ন করা হয়, তারা কি একসঙ্গে কোনো সিনেমার প্রচার করছেন? উত্তরে সুনীতা বলেন, আগে তো সিনেমা তৈরি হতে হবে। সিনেমা তৈরি হওয়ার পরই সাধারণত প্রচার শুরু হয়। তবে প্রচার ছাড়াই যদি সবকিছু হয়ে যায়, তাহলে আর কী বলার আছে-এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। আরও পড়ুন দিনে ৪৭ টাকা আয় করতেন, এখন ২০ কোটির বাড়ির মালিক এই অভিনেতা কোমলের পোশাক নিয়েও কটাক্ষ করেন সুনীতা। তার কথায়, মেয়ের বয়সী একটি মেয়েকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ানোর আগে গোবিন্দের একটু লজ্জা ও মানসম্মানের কথা ভাবা
মুম্বাই বিমানবন্দরে অভিনেতা গোবিন্দের সঙ্গে এক তরুণীকে দেখা যাওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ওই তরুণীর পরিচয় নিয়েও চলছে আলোচনা। তার নাম কোমল রানি স্বর্ণকার বলে জানা গেছে। এরই মধ্যে অনেকে তাকে গোবিন্দের কথিত প্রেমিকা বলেও দাবি করছেন।
এবার সেই জল্পনা নিয়ে মুখ খুলেছেন গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা। স্বামীর সঙ্গে তরুণীর ছবি নিয়ে প্রশ্ন করা হলে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে গোবিন্দকে কটাক্ষ করে তিনি বলেন, ‘ওর মাথা খারাপ হয়ে গিয়েছে।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতাকে গোবিন্দ ও কোমলের ভাইরাল হওয়া ছবি দেখিয়ে প্রশ্ন করা হয়, তারা কি একসঙ্গে কোনো সিনেমার প্রচার করছেন? উত্তরে সুনীতা বলেন, আগে তো সিনেমা তৈরি হতে হবে। সিনেমা তৈরি হওয়ার পরই সাধারণত প্রচার শুরু হয়। তবে প্রচার ছাড়াই যদি সবকিছু হয়ে যায়, তাহলে আর কী বলার আছে-এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।
কোমলের পোশাক নিয়েও কটাক্ষ করেন সুনীতা। তার কথায়, মেয়ের বয়সী একটি মেয়েকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ানোর আগে গোবিন্দের একটু লজ্জা ও মানসম্মানের কথা ভাবা উচিত। একই সঙ্গে রুচিবোধ নিয়েও স্বামীকে খোঁচা দেন তিনি।
এখানেই থামেননি সুনীতা। গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ বলেও কটাক্ষ করেন তিনি। কোমলকে উদ্দেশ করে সুনীতা বলেন, তার ‘সুগার ড্যাডি’ যদি এতই ধনী হন, তাহলে অন্তত ভালো পোশাক পরা উচিত। নিজেদের সাজগোজের প্রসঙ্গ টেনেও তিনি বলেন, তারা কীভাবে নিজেদের উপস্থাপন করেন, সেটিও দেখা যেতে পারে।
বিমানবন্দরে গোবিন্দের সঙ্গে দেখা যাওয়ার আগে কোমল খুব একটা পরিচিত মুখ ছিলেন না। নেটমাধ্যমে তার অনুসরণকারীর সংখ্যা প্রায় ১৫ হাজার। জানা গেছে, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। গোবিন্দের আসন্ন ‘রূপা’ ও ‘দুনিয়াদারি’ সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যেতে পারে বলেও খবর রয়েছে।
গোবিন্দ ও সুনীতার বিয়ে হয় ১৯৮৭ সালে। তাদের দুই সন্তান রয়েছে। দীর্ঘ দাম্পত্যজীবনে স্বামীর ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও প্রকাশ্যে মন্তব্য করেছেন সুনীতা। এবার বিমানবন্দরে তরুণীর সঙ্গে গোবিন্দের ছবি ঘিরে তৈরি হওয়া জল্পনা নিয়েও তার মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এমএমএফ
What's Your Reaction?

