তলিয়ে গেছে রেললাইন, চট্টগ্রামে আটকা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস
প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় রেললাইন ডুবে যাওয়ায় চট্টগ্রামের ষোলশহরে আটকে পড়েছে কক্সবাজারগামী ট্রেন পর্যটক এক্সপ্রেস। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর পৌনে ১টা থেকে ট্রেনটি ষোলশহর স্টেশন সংলগ্ন মুরাদপুর এলাকায় আটকা পড়ে। ট্রেনটিতে প্রায় এক হাজার যাত্রী রয়েছেন। রেললাইন থেকে পানি নেমে না যাওয়া পর্যন্ত ট্রেনটি গন্তব্যে ছেড়ে যেতে পারছে না বলে জানিয়েছে রেলওয়ে। সূচি অনুযায়ী, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২টা ৪০ মিনিটের দিকে কক্সবাজারে পৌঁছানোর কথা ছিল। আরও পড়ুন জোয়ার ও টানা বৃষ্টিতে স্থবির চট্টগ্রাম নগরী, জনদুর্ভোগ চরমে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা বিকেল পৌনে ৪টায় জাগো নিউজকে বলেন, পর্যটক এক্সপ্রেস ষোলশহর স্টেশন থেকে ছাড়ার পর আটকা পড়ে। এখনো রেললাইন পানিতে ডুবে আছে। যাত্রীদের সুবিধার্থে ট্রেনটি একটু পিছিয়ে ষোলশহর স্টেশনে রাখা হয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে পর্যটক এক্সপ্রেস। দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করে। এরপর কিছু দূর গিয়ে ট্রেনটি আটকে যায়
প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় রেললাইন ডুবে যাওয়ায় চট্টগ্রামের ষোলশহরে আটকে পড়েছে কক্সবাজারগামী ট্রেন পর্যটক এক্সপ্রেস। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর পৌনে ১টা থেকে ট্রেনটি ষোলশহর স্টেশন সংলগ্ন মুরাদপুর এলাকায় আটকা পড়ে। ট্রেনটিতে প্রায় এক হাজার যাত্রী রয়েছেন।
রেললাইন থেকে পানি নেমে না যাওয়া পর্যন্ত ট্রেনটি গন্তব্যে ছেড়ে যেতে পারছে না বলে জানিয়েছে রেলওয়ে। সূচি অনুযায়ী, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২টা ৪০ মিনিটের দিকে কক্সবাজারে পৌঁছানোর কথা ছিল।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা বিকেল পৌনে ৪টায় জাগো নিউজকে বলেন, পর্যটক এক্সপ্রেস ষোলশহর স্টেশন থেকে ছাড়ার পর আটকা পড়ে। এখনো রেললাইন পানিতে ডুবে আছে। যাত্রীদের সুবিধার্থে ট্রেনটি একটু পিছিয়ে ষোলশহর স্টেশনে রাখা হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে পর্যটক এক্সপ্রেস। দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করে। এরপর কিছু দূর গিয়ে ট্রেনটি আটকে যায়।
এমডিআইএইচ/কেএসআর
What's Your Reaction?
