তসলিমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার: শুভেন্দু

বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের উদ্দেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আমি রাজ্যের পুলিশমন্ত্রীও। গত দুদিন ধরে পশ্চিমবঙ্গে আছেন তসলিমা নাসরিন। শনিবার (১ আগস্ট) কলকাতার রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত না হলেও, হঠাৎ হাজির হন রাজ্যের মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে লেখিকাকে স্বাগত জানিয়ে তার হাতে ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি তুলে দেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি জানিয়ে দেন, তার নিরাপত্তার দায়িত্ব মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত। সেই পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে, সবার কথা বলার স্বাধীনতা রয়েছে। অত্যন্ত সম্মানীয় লেখিকা তসলিমা নাসরিন মহদয়া এই বঙ্গভূমিতে গতকাল (৩১ জুলাই) এসেছেন। আজ কর্মসূচি করছেন, এটার মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে, যে নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক্‌স্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষিত। এরপর তিনি বলেন, এখানে ধমক-চমক, দেখে নেবো, আটকে দেবো- এসব জিনিস অতীত হয়ে গেছে। এরপরই লেখিকার

তসলিমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার: শুভেন্দু

বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের উদ্দেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আমি রাজ্যের পুলিশমন্ত্রীও।

গত দুদিন ধরে পশ্চিমবঙ্গে আছেন তসলিমা নাসরিন। শনিবার (১ আগস্ট) কলকাতার রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত না হলেও, হঠাৎ হাজির হন রাজ্যের মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে লেখিকাকে স্বাগত জানিয়ে তার হাতে ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি তুলে দেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি জানিয়ে দেন, তার নিরাপত্তার দায়িত্ব মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত। সেই পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে, সবার কথা বলার স্বাধীনতা রয়েছে। অত্যন্ত সম্মানীয় লেখিকা তসলিমা নাসরিন মহদয়া এই বঙ্গভূমিতে গতকাল (৩১ জুলাই) এসেছেন। আজ কর্মসূচি করছেন, এটার মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে, যে নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক্‌স্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষিত।

এরপর তিনি বলেন, এখানে ধমক-চমক, দেখে নেবো, আটকে দেবো- এসব জিনিস অতীত হয়ে গেছে।

এরপরই লেখিকার উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, এখানে আমি আমন্ত্রিত নই। তিনি আছেন বলে, তাকে স্বাগত জানালাম ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে। পশ্চিমবঙ্গে আপনাকে স্বাগত। আপনি লেখিকা, আপনার লেখা সবাই পড়ে, আপনার গুনগ্রাহীর সংখ্যা প্রচুর।

মুখ্যমন্ত্রী এও বলেন, আপনি একবার নয়, পশ্চিমবঙ্গে বারবার আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। পশ্চিমবঙ্গে শুধু মুখের পরিবর্তন হয়নি, ব্যবস্থারও পরিবর্তন হয়েছে।

ডিডি/এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow