তাইওয়ানে বছরে ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া তাইওয়ানে বছরে প্রায় ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুাং বুধবার তাইপেতে নতুন সদরদপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন। জেনসেন হুয়াং বলেন, কয়েক বছর আগে এনভিডিয়া তাইওয়ানে বছরে ১০ থেকে ১৫ বিলিয়ন ডলার ব্যয় করতো। এখন সেই বিনিয়োগ বেড়ে ১০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং ভবিষ্যতে তা ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে। তিনি জানান, নতুন সদরদপ্তরের নির্মাণকাজ চলতি বছর শুরু হবে এবং ২০৩০ সালের মধ্যে এটি চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন এই প্রকল্পে প্রায় ৪ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এনভিডিয়ার নতুন সদরদপ্তর বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসির কাছাকাছি স্থাপন করা হবে। এ প্রতিষ্ঠানটি এআই প্রযুক্তিতে ব্যবহৃত উন্নত চিপ তৈরি করে থাকে। অনুষ্ঠানে জেনসেন হুয়াং বলেন, তাইওয়ান এখন এআই বিপ্লবের কেন্দ্রস্থল। এখানেই চিপ তৈরি হয়, প্যাকেজিং হয় এবং এআই সুপারকম্পিউটার নির্মাণ করা হয়। তিনি আরও বলেন, তাইওয়ানের সঙ্গে এনভিডিয়ার দীর্ঘমেয়াদি সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতেও প্রযুক্তি খাতে দেশটির গুরুত্ব আরও বা

তাইওয়ানে বছরে ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া তাইওয়ানে বছরে প্রায় ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুাং বুধবার তাইপেতে নতুন সদরদপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন।

জেনসেন হুয়াং বলেন, কয়েক বছর আগে এনভিডিয়া তাইওয়ানে বছরে ১০ থেকে ১৫ বিলিয়ন ডলার ব্যয় করতো। এখন সেই বিনিয়োগ বেড়ে ১০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং ভবিষ্যতে তা ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে।

তিনি জানান, নতুন সদরদপ্তরের নির্মাণকাজ চলতি বছর শুরু হবে এবং ২০৩০ সালের মধ্যে এটি চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন এই প্রকল্পে প্রায় ৪ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

এনভিডিয়ার নতুন সদরদপ্তর বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসির কাছাকাছি স্থাপন করা হবে। এ প্রতিষ্ঠানটি এআই প্রযুক্তিতে ব্যবহৃত উন্নত চিপ তৈরি করে থাকে।

অনুষ্ঠানে জেনসেন হুয়াং বলেন, তাইওয়ান এখন এআই বিপ্লবের কেন্দ্রস্থল। এখানেই চিপ তৈরি হয়, প্যাকেজিং হয় এবং এআই সুপারকম্পিউটার নির্মাণ করা হয়।

তিনি আরও বলেন, তাইওয়ানের সঙ্গে এনভিডিয়ার দীর্ঘমেয়াদি সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতেও প্রযুক্তি খাতে দেশটির গুরুত্ব আরও বাড়বে।

এদিকে, তাইওয়ানের প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছে আরও কয়েকটি প্রতিষ্ঠান।

সূত্র: রয়টার্স

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow