তাকওয়ার অবক্ষয়

ইকরাম আকাশ এলো যে ঈদ যেন খুশিরই ভীতসকলের মনে চলছে সুরেলা গীত,সর্বজনে বন্টনের হিসেব কষছে বেশগরু ছাগল ক্রয়ের প্রতিযোগিতার শেষ। ঈদ নাকি ভাগ-বাটোয়ারা-হিসেব নেই কী রেখে কী করি? ঈদের আমাজে মগ্ন ভীষণ ছোট্ট শিশুর ন্যায় কাড়াকাড়ি! কুরবানি হলো উৎসব সার্বজনীনগরীবের হক আদায়ের নিয়মটি বিস্তর সূক্ষ্ম,ফ্রিজ ভর্তি মাংসের সম্ভার -ভদ্রের চলবেই সারাবছর, গরীব পাবে রিকহস্তে! ভদ্রের চলবে-মাংস খাওয়ার ফতোয়াবাজির অসার দম্ভ। কুরবানির নামে যাচ্ছেতাই করে যায়নামকাওয়াস্তে গোস্ত খাওয়ার মুসলমান! খুদার নামে তাকওয়ার গুণগানএসময়ে যেন তা ভ্রমের জয়গান! কেএসকে

তাকওয়ার অবক্ষয়

ইকরাম আকাশ

এলো যে ঈদ যেন খুশিরই ভীত
সকলের মনে চলছে সুরেলা গীত,
সর্বজনে বন্টনের হিসেব কষছে বেশ
গরু ছাগল ক্রয়ের প্রতিযোগিতার শেষ।

ঈদ নাকি ভাগ-বাটোয়ারা-
হিসেব নেই কী রেখে কী করি?
ঈদের আমাজে মগ্ন ভীষণ
ছোট্ট শিশুর ন্যায় কাড়াকাড়ি!

কুরবানি হলো উৎসব সার্বজনীন
গরীবের হক আদায়ের নিয়মটি বিস্তর সূক্ষ্ম,
ফ্রিজ ভর্তি মাংসের সম্ভার -
ভদ্রের চলবেই সারাবছর,
গরীব পাবে রিকহস্তে! ভদ্রের চলবে-
মাংস খাওয়ার ফতোয়াবাজির অসার দম্ভ।

কুরবানির নামে যাচ্ছেতাই করে যায়
নামকাওয়াস্তে গোস্ত খাওয়ার মুসলমান!
খুদার নামে তাকওয়ার গুণগান
এসময়ে যেন তা ভ্রমের জয়গান!

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow