তানজিদ-নাজমুলের দৃঢ়তায় অজিদের বিপক্ষে টাইগারদের লিড
অস্ট্রেলিয়া সফরে মাঠে স্বপ্নের মতো সময়ই কাটছে বাংলাদেশের। গতকাল দুর্দান্ত দিন কাটানোর পর আজও (১৪ আগস্ট) দিনের শুরু থেকেই দৃঢ়তা দেখাচ্ছেন বাংলাদেশের ব্যাটাররা। তানজিদ হাসানের অপরাজিত ৯৩ রানে ভর করে ১২ রানের লিড নিল টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২১০ রান। তানজিদ হাসান তামিম ৯৩ আর নাজমুল হোসেন শান্ত ৩৭ রানে অপরাজিত আছেন। তানজিদ ও নাজমুলের সাহসী ব্যাটিং করছেন। অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে ১ উইকেটে ৯৬ রানে প্রথম দিন শেষ করেন মুমিনুলরা। হ্যাজেলউডের বলে মুমিনুল আউট হলে ভাঙে ১০২ রানের জুটি। এরপর তানজিদকে নিয়ে নাজমুল হোসেন শান্ত দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। মুমিনুল ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করলেও তানজিদ ভুল করেননি। ৩৬তম ওভারের শেষ বলে জশ হ্যাজউডের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি উদযাপন করেন তানজিদ। ১৭০ বলে ৮ চার ও এক ছক্কায় ৯৩ রানে অপরাজিত। নাজমুল ৫৬ বলে ৩৭ রান নিয়ে উইকেট আছেন। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট শতরানের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তকে নিয়ে আরেকটি বড় জুটি গড়ার পথে আছেন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই ওপেনার।
অস্ট্রেলিয়া সফরে মাঠে স্বপ্নের মতো সময়ই কাটছে বাংলাদেশের। গতকাল দুর্দান্ত দিন কাটানোর পর আজও (১৪ আগস্ট) দিনের শুরু থেকেই দৃঢ়তা দেখাচ্ছেন বাংলাদেশের ব্যাটাররা। তানজিদ হাসানের অপরাজিত ৯৩ রানে ভর করে ১২ রানের লিড নিল টাইগাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২১০ রান। তানজিদ হাসান তামিম ৯৩ আর নাজমুল হোসেন শান্ত ৩৭ রানে অপরাজিত আছেন। তানজিদ ও নাজমুলের সাহসী ব্যাটিং করছেন।
অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে ১ উইকেটে ৯৬ রানে প্রথম দিন শেষ করেন মুমিনুলরা। হ্যাজেলউডের বলে মুমিনুল আউট হলে ভাঙে ১০২ রানের জুটি। এরপর তানজিদকে নিয়ে নাজমুল হোসেন শান্ত দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান।
মুমিনুল ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করলেও তানজিদ ভুল করেননি। ৩৬তম ওভারের শেষ বলে জশ হ্যাজউডের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি উদযাপন করেন তানজিদ। ১৭০ বলে ৮ চার ও এক ছক্কায় ৯৩ রানে অপরাজিত। নাজমুল ৫৬ বলে ৩৭ রান নিয়ে উইকেট আছেন। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট শতরানের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
নাজমুল হোসেন শান্তকে নিয়ে আরেকটি বড় জুটি গড়ার পথে আছেন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই ওপেনার।
What's Your Reaction?