তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে মারধরের অভিযোগ

দৃশ্য ধারণের আড়ালে সহশিল্পীকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। পরিচালক রাফাত মজুমদার রিংকুর নতুন নাটকের শুটিং সেটে অভিনেত্রী সামিয়া অথৈকে সজোরে চড় ও খামচি দিয়ে রক্তাক্ত করার এই অমানবিক ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জে। জানা যায় এই নাটকে তানজিন তিশা ও সামিয়া অথৈ ছাড়াও অভিনয় করছেন প্রবীণ অভিনেতা শহিদুজ্জামান সেলিম, মোমেনা এবং মীর রাব্বী। ঘটনার সূত্রপাত একটি উপহার দেওয়াকে কেন্দ্র করে। তিশার নতুন সিনেমার খবরে আনন্দিত হয়ে ঢাকা থেকে একটি উপহার নিয়ে গিয়েছিলেন সামিয়া অথৈ। কিন্তু তিশা চরম অসৌজন্যমূলক আচরণ করে সেই উপহার নিতে অস্বীকৃতি জানান। এতে অথৈ হতবাক হয়ে চুপ হয়ে যান। মূল অঘটনটি ঘটে গত ২ মার্চ অথৈয়ের প্রথম দৃশ্যের শুটিংয়ের সময়। দৃশ্য ধারণ চলাকালে তানজিন তিশা স্ক্রিপ্টের বাইরে গিয়ে সবার সামনে ইচ্ছাকৃতভাবে অথৈকে সজোরে খামচি দিয়ে হাত ছুলে রক্তাক্ত করে ফেলেন বলে অভিযোগ উঠেছে। চরম অপমানজনক ও যন্ত্রণাদায়ক হলেও অথৈ সে সময় বিষয়টি মুখ বুজে সহ্য করে নেন। মনিটরে বসে পুরো দৃশ্যটি দেখছিলেন অভিনেতা শহিদুজ্জামান সেলিম এবং পরিচালক রিংকু। অপ্রত্যাশিত এই দৃশ্য

তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে মারধরের অভিযোগ
দৃশ্য ধারণের আড়ালে সহশিল্পীকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। পরিচালক রাফাত মজুমদার রিংকুর নতুন নাটকের শুটিং সেটে অভিনেত্রী সামিয়া অথৈকে সজোরে চড় ও খামচি দিয়ে রক্তাক্ত করার এই অমানবিক ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জে। জানা যায় এই নাটকে তানজিন তিশা ও সামিয়া অথৈ ছাড়াও অভিনয় করছেন প্রবীণ অভিনেতা শহিদুজ্জামান সেলিম, মোমেনা এবং মীর রাব্বী। ঘটনার সূত্রপাত একটি উপহার দেওয়াকে কেন্দ্র করে। তিশার নতুন সিনেমার খবরে আনন্দিত হয়ে ঢাকা থেকে একটি উপহার নিয়ে গিয়েছিলেন সামিয়া অথৈ। কিন্তু তিশা চরম অসৌজন্যমূলক আচরণ করে সেই উপহার নিতে অস্বীকৃতি জানান। এতে অথৈ হতবাক হয়ে চুপ হয়ে যান। মূল অঘটনটি ঘটে গত ২ মার্চ অথৈয়ের প্রথম দৃশ্যের শুটিংয়ের সময়। দৃশ্য ধারণ চলাকালে তানজিন তিশা স্ক্রিপ্টের বাইরে গিয়ে সবার সামনে ইচ্ছাকৃতভাবে অথৈকে সজোরে খামচি দিয়ে হাত ছুলে রক্তাক্ত করে ফেলেন বলে অভিযোগ উঠেছে। চরম অপমানজনক ও যন্ত্রণাদায়ক হলেও অথৈ সে সময় বিষয়টি মুখ বুজে সহ্য করে নেন। মনিটরে বসে পুরো দৃশ্যটি দেখছিলেন অভিনেতা শহিদুজ্জামান সেলিম এবং পরিচালক রিংকু। অপ্রত্যাশিত এই দৃশ্য দেখে সেলিম অবাক হয়ে অথৈয়ের কাছে জানতে চান তিশা কেন এমন আচরণ করলেন এবং তাদের মাঝে আগে থেকে কোনো ঝামেলা ছিল কি না। তখন অথৈ প্রবীণ এই অভিনেতার কাছে তিশার অতীত একটি হুমকির কথা ফাঁস করেন।   অথৈ জানান এর আগে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে কাজ করার সময় তানজিন তিশা তাকে ফোন করে হুমকি দিয়েছিলেন। শুধু তাকেই নয়, অভিনেত্রী কেয়া পায়েলসহ আরও অনেককেই ফোন করে ফারহানের সঙ্গে কাজ করতে নিষেধ করে হুমকি দেন তিশা। সে সময় তিশার কাছে এর কারণ জানতে চাইলে তিনি দাবি করেন ফারহান তার ‘জামাই’। এই ঘটনার পর অথৈ বিষয়টি ফারহানকে জানান এবং পরবর্তীতে তার সঙ্গে আর কাজ করেননি। পুরোনো সেই ক্ষোভ থেকেই দৃশ্য ধারণের সুযোগ নিয়ে তিশা এই শারীরিক নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ করেছেন সামিয়া অথৈ। এ বিষয়ে তানজিন তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। বিস্তারিত আসছে...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow