তাপদাহে পুড়ছে দেশ, বৃষ্টি কবে—জানালো আবহাওয়া অফিস
তাপদাহে পুড়ছে দেশ। তীব্র গরমে জনজীবনে হাঁসফাস অবস্থা। চলমান এই তাপপ্রবাহ আরও তিনদিন অর্থাৎ আগামী রোববার পর্যন্ত থাকতে পারে। এসময়ে তীব্র গরমও অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী রোববার থেকে বৃষ্টি শুরু হয়ে তা ক্রমে বাড়তে পারে। তবে আগামী তিনদিনে দেশের কোথাও বৃষ্টি হলে সেখানে তাপমাত্রা কমে গরমও কিছুটা কমতে পারে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে আবহাওয়াবিদ বজলুর রশিদ জাগো নিউজকে বলেন, ৮ থেকে ১৫ জুনের মধ্যে দেশে মৌসুমি বায়ু (বর্ষাকাল) সেট হবে। তখন দেশজুড়ে ভারী বৃষ্টি হতে থাকলে গরমও কমে যেতে পারে। এর আগে মোটামুটি ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ বৃহস্পতিবার দেশের উত্তর-পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অবস্থা বিরাজ করতে পারে। আরএএ
তাপদাহে পুড়ছে দেশ। তীব্র গরমে জনজীবনে হাঁসফাস অবস্থা। চলমান এই তাপপ্রবাহ আরও তিনদিন অর্থাৎ আগামী রোববার পর্যন্ত থাকতে পারে। এসময়ে তীব্র গরমও অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী রোববার থেকে বৃষ্টি শুরু হয়ে তা ক্রমে বাড়তে পারে। তবে আগামী তিনদিনে দেশের কোথাও বৃষ্টি হলে সেখানে তাপমাত্রা কমে গরমও কিছুটা কমতে পারে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে আবহাওয়াবিদ বজলুর রশিদ জাগো নিউজকে বলেন, ৮ থেকে ১৫ জুনের মধ্যে দেশে মৌসুমি বায়ু (বর্ষাকাল) সেট হবে। তখন দেশজুড়ে ভারী বৃষ্টি হতে থাকলে গরমও কমে যেতে পারে। এর আগে মোটামুটি ভ্যাপসা গরম অব্যাহত থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আজ বৃহস্পতিবার দেশের উত্তর-পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অবস্থা বিরাজ করতে পারে।
আরএএস/এমকেআর
What's Your Reaction?