তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পরবর্তী সময়ে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি বাড়তে পারে। মঙ্গলবার (৯ জুন) নিয়মিত বার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। এ সময় দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সময় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এ বায়ু আগামী ৩-৪ দিনের মধ্যে আরও অগ্রসর হয়ে সারা দেশে বিস্তার লাভ করতে পারে। এ অবস্থায় বুধবার (১০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পরবর্তী সময়ে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি বাড়তে পারে। মঙ্গলবার (৯ জুন) নিয়মিত বার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। এ সময় দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সময় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

এদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এ বায়ু আগামী ৩-৪ দিনের মধ্যে আরও অগ্রসর হয়ে সারা দেশে বিস্তার লাভ করতে পারে। এ অবস্থায় বুধবার (১০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

একই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরির্বিত থাকতে পারে। আর চলমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow