তাপমাত্রা ৫৫ ডিগ্রি উঠতে পারে, এমন পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর

উচ্চ তাপমাত্রা ও তাপপ্রবাহ মোকাবিলায় করণীয় সংক্রান্ত একটি বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের দেওয়া বিজ্ঞপ্তি হিসেবে ছড়ানো হয়েছে। তবে, এমন কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৫ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, সিভিল ডিফেন্সের সঙ্গে আমাদের কথা হয়েছে, যে বার্তাটি তাদের নামে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে তারা। আরও পড়ুনউচ্চ তাপপ্রবাহ নিয়ে কোনো সতর্ক বার্তা দেয়নি ফায়ার সার্ভিস গরম কবে কমতে পারে, জানালো আবহাওয়া অধিদপ্তর  তরিফুল নেওয়াজ কবির বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় নামে ভারতে একটা অধিদপ্তর আছে সম্ভবত। রাজস্থান বা ওই অঞ্চলের দিকে যে মরুভূমি আছে, সেখানে তাপমাত্রা অনেক উঠে যায়। তাদের কোনো বার্তা হতে পাতে। কিন্তু আমাদের দেশে তাপমাত্রা ৪৫-এর উপরে ওঠেনি। এ পর্যন্ত রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস, সেটা ১৯৭২ সালে। আমাদের দেশে এখন ৫৫ ডিগ্রি সেলসিয়াসের কথা তো চিন্তাও করা যায় না। এদিকে, উচ্চ তাপপ্রবাহ নিয়ে ক

তাপমাত্রা ৫৫ ডিগ্রি উঠতে পারে, এমন পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর

উচ্চ তাপমাত্রা ও তাপপ্রবাহ মোকাবিলায় করণীয় সংক্রান্ত একটি বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের দেওয়া বিজ্ঞপ্তি হিসেবে ছড়ানো হয়েছে। তবে, এমন কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৫ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, সিভিল ডিফেন্সের সঙ্গে আমাদের কথা হয়েছে, যে বার্তাটি তাদের নামে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে তারা।

আরও পড়ুন
উচ্চ তাপপ্রবাহ নিয়ে কোনো সতর্ক বার্তা দেয়নি ফায়ার সার্ভিস 
গরম কবে কমতে পারে, জানালো আবহাওয়া অধিদপ্তর 

তরিফুল নেওয়াজ কবির বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় নামে ভারতে একটা অধিদপ্তর আছে সম্ভবত। রাজস্থান বা ওই অঞ্চলের দিকে যে মরুভূমি আছে, সেখানে তাপমাত্রা অনেক উঠে যায়। তাদের কোনো বার্তা হতে পাতে। কিন্তু আমাদের দেশে তাপমাত্রা ৪৫-এর উপরে ওঠেনি। এ পর্যন্ত রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস, সেটা ১৯৭২ সালে। আমাদের দেশে এখন ৫৫ ডিগ্রি সেলসিয়াসের কথা তো চিন্তাও করা যায় না।

এদিকে, উচ্চ তাপপ্রবাহ নিয়ে কোনো সতর্ক বার্তা দেয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সংস্থাটি আজ শনিবার দুপুরে জানায়, উচ্চ তাপমাত্রা ও তাপপ্রবাহ মোকাবিলায় করণীয় সংক্রান্ত একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই।

আরএএস/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow