তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৬ এপ্রিল

জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে নয়জনকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৬ এপ্রিল দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ সংক্রান্ত বিষয়ে উভয় পক্ষকেই শুনানি শেষে বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শুনানির জন্য এই দিন ধার্য করেন। আদালতে আজ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে সময় আবেদন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, প্রসিকিউটর ব্যারিস্টার শাইখ মাহদী। আসামিপক্ষের আইনজীবী সিফাত মাহমুদ আর রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী আবুল হাসান। এ সময় আসামিপক্ষের আবেদন শুনতে চান ট্রাইব্যুনাল। শুনানির দিন প্রথমে প্রসিকিউশন, পরে আসামিপক্ষ শুনানি উপস্থাপন করবে। পরে আদালত অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ধার্য করেন। এর আগে আসামির পক্ষে অভিযোগ গঠন বাতিল চেয়ে (ডিসচার্জ) আবেদন করবেন বলে জানান। পরে অভিযোগ গঠন নিয়ে শুনানির জন্য আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করেন আদালত। এ মামলার মোট আসামি ২৮ জন। তাদের মধ্যে রয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর

তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৬ এপ্রিল

জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে নয়জনকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৬ এপ্রিল দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ সংক্রান্ত বিষয়ে উভয় পক্ষকেই শুনানি শেষে বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শুনানির জন্য এই দিন ধার্য করেন।

আদালতে আজ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে সময় আবেদন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, প্রসিকিউটর ব্যারিস্টার শাইখ মাহদী। আসামিপক্ষের আইনজীবী সিফাত মাহমুদ আর রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী আবুল হাসান।

এ সময় আসামিপক্ষের আবেদন শুনতে চান ট্রাইব্যুনাল। শুনানির দিন প্রথমে প্রসিকিউশন, পরে আসামিপক্ষ শুনানি উপস্থাপন করবে। পরে আদালত অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ধার্য করেন।

এর আগে আসামির পক্ষে অভিযোগ গঠন বাতিল চেয়ে (ডিসচার্জ) আবেদন করবেন বলে জানান। পরে অভিযোগ গঠন নিয়ে শুনানির জন্য আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করেন আদালত।

এ মামলার মোট আসামি ২৮ জন। তাদের মধ্যে রয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারসহ কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

আসামিদের মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

এর আগে ১৮ জানুয়ারি প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই গণআন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নৃশংসতা চালায়। আসামিদের উসকানি-প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে গণআন্দোলনে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকতসহ নয়জন শহীদ হন। আহত হন আরও অনেকেই।

এফএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow