তামিম-দীপুর জোড়া সেঞ্চুরিতে বড় জয় প্রাইম ব্যাংকের
ঈদের ছুটির আগে দুই রাউন্ড খেললেও রান পাননি তানজিদ হাসান তামিম। তবে ছুটি কাটিয়ে ফেরার পর সেঞ্চুরি দিয়েই ফর্মে ফিরলেন প্রাইম ব্যাংকের এই ওপেনার। একই ইনিংসে আসরে নিজেদের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন শাহাদাত হোসেন দীপু। আর শেষদিকে শামীম হোসেনের ঝড়ো ফিফটিতে সাড়ে তিনশ ছাড়ানো সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। এরপর বৃষ্টি বাধায় বন্ধ হয়ে শুরু হওয়ায় খেলার শেষ পর্যন্ত পেরে ওঠেনি ব্রাদার্স ইউনিয়ন, বড় ব্যবধানে জিতেছে প্রাইম ব্যাংক। মঙ্গলবার পিকেএসপির ২ নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডে ব্রাদার্সকে বৃষ্টি আইনে ১৫৫ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। আগে ব্যাটিং করে ৫ উইকেটে ৩৬৯ রান করে প্রাইম ব্যাংক। জবাবে ৬৭ রান তুলতেই ৪ উইকেট হারায় ব্রাদার্স। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ২১ ওভারে ৫ উইকেট ৮৬ রান তোলে দলটি। পরে বৃষ্টি না থামায় ডাকওয়ার্থ-লুইস স্টার্ন মেথডে নির্ধারিত হয় ম্যাচের ফল। ৮ ম্যাচে ৬ জয়ে টেবিলের ৩ নম্বরে আছে প্রাইম ব্যাংক। সমান ম্যাচে ১ জয়ে টেবিলের ১০ নম্বরে ব্রাদার্স ইউনিয়ন। ৩৭০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ব্রাদার্স। অভিষিক্ত ওপেনার সাইম শেখ করেন ৩০ রান। দ্বিতীয় সর
ঈদের ছুটির আগে দুই রাউন্ড খেললেও রান পাননি তানজিদ হাসান তামিম। তবে ছুটি কাটিয়ে ফেরার পর সেঞ্চুরি দিয়েই ফর্মে ফিরলেন প্রাইম ব্যাংকের এই ওপেনার। একই ইনিংসে আসরে নিজেদের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন শাহাদাত হোসেন দীপু।
আর শেষদিকে শামীম হোসেনের ঝড়ো ফিফটিতে সাড়ে তিনশ ছাড়ানো সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। এরপর বৃষ্টি বাধায় বন্ধ হয়ে শুরু হওয়ায় খেলার শেষ পর্যন্ত পেরে ওঠেনি ব্রাদার্স ইউনিয়ন, বড় ব্যবধানে জিতেছে প্রাইম ব্যাংক।
মঙ্গলবার পিকেএসপির ২ নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডে ব্রাদার্সকে বৃষ্টি আইনে ১৫৫ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক।
আগে ব্যাটিং করে ৫ উইকেটে ৩৬৯ রান করে প্রাইম ব্যাংক। জবাবে ৬৭ রান তুলতেই ৪ উইকেট হারায় ব্রাদার্স। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ২১ ওভারে ৫ উইকেট ৮৬ রান তোলে দলটি। পরে বৃষ্টি না থামায় ডাকওয়ার্থ-লুইস স্টার্ন মেথডে নির্ধারিত হয় ম্যাচের ফল।
৮ ম্যাচে ৬ জয়ে টেবিলের ৩ নম্বরে আছে প্রাইম ব্যাংক। সমান ম্যাচে ১ জয়ে টেবিলের ১০ নম্বরে ব্রাদার্স ইউনিয়ন।
৩৭০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ব্রাদার্স। অভিষিক্ত ওপেনার সাইম শেখ করেন ৩০ রান। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ১৬ রান আসে ফয়সাল আহমেদ রায়হানের ব্যাটে। এছাড়া আর কেউ উইকেটে থিতুই হতে পারেননি। পরে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে আর শুরু না হলে বৃষ্টি আইনে বড় হার সঙ্গী হয় ব্রাদার্সের।
এর আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার তানজিদ হাসান ও শাহাদাত হোসেন গড়েন ২১০ রানের উদ্বোধনী জুটি। ১১৯ রান করে তামিম বিদায় নিলে ভাঙে এই জুটি। তিন নম্বরে নেমে আজিজুল হাকিম তামিম বড় করতে পারেননি ইনিংস। ১০ রানে তার বিদায়ের পর উইকেটে এসে রীতিমতো তান্ডব শুরু করেন শামীম পাটোয়ারী। প্রথম ১৩ বলেই করেন ৪১ রান। শেষ পর্যন্ত করেন ৩১ বলে ৫১ রান।
দীপুর ব্যাট থেকে আসে ১১১ বলে ১০৫ রান। এছাড়া শেষদিকে আকবর আলী ২৪ বলে ৩৫ ও আবু হায়দার রনি ১৪ বলে করেন ২২ রান।
ব্রাদার্সের হয়ে হোসেন আলি ৬৭ রানে নেন দুই উইকেট।
এসকেডি
What's Your Reaction?