তামিলনাড়ুতে ১০৬ আসনে এগিয়ে বিজয়ের দল
তামিলনাড়ুতে ১০৬ আসনে এগিয়ে থালাপতি বিজয়ের টিভিকে। টানা তিন বার জয়ের পরে সেই কোলাথুরে পিছিয়ে স্ট্যালিন। আজ সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া খবরে এ চিত্র দেখা গেছে। তামিল চলচ্চিত্র জগতের সুপারস্টার জোসেফ সি. বিজয় ওরফে থালাপতি বিজয়ের রাজনীতিতে প্রবেশ ও তার দল টিভিকের আত্মপ্রকাশ ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। নির্বাচনের আগ পর্যন্ত মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ডিএমকে জোট ও এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ জোটের মধ্যে- এমনটাই ধারণা করা হচ্ছিল। তবে বিজয়ের সম্ভাব্য প্রভাবের পূর্বাভাস এই প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় শক্তিশালী মাত্রা যোগ করেছে। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, কোলাথুর আসনে পিছিয়ে স্ট্যালিনস পর পর তিন রাউন্ডে। এগিয়ে গিয়েছেন টিভিকে-র ভিএস বাবু। ২০১১, ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সেখানে জিতেছিলেন স্ট্যালিন। কিন্তু এবার তার হারের গুঞ্জন চলছে। টিভিকে নেতা ফেলিক্স জেরাল্ড জানান, কারও সমর্থন ছাড়াই বিজয় তামিলনাড়ুতে সরকার গড়ার বিষয়ে নিশ্চিত। তাঁর দাবি, তামিলনাড়ুর মানুষ পরিবর্তনের পক্ষে। তামিলনাড়ুতে মোট আসন ২৩৪। সরকারে দরকার ১১৮ আসন।
তামিলনাড়ুতে ১০৬ আসনে এগিয়ে থালাপতি বিজয়ের টিভিকে। টানা তিন বার জয়ের পরে সেই কোলাথুরে পিছিয়ে স্ট্যালিন। আজ সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া খবরে এ চিত্র দেখা গেছে।
তামিল চলচ্চিত্র জগতের সুপারস্টার জোসেফ সি. বিজয় ওরফে থালাপতি বিজয়ের রাজনীতিতে প্রবেশ ও তার দল টিভিকের আত্মপ্রকাশ ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। নির্বাচনের আগ পর্যন্ত মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ডিএমকে জোট ও এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ জোটের মধ্যে- এমনটাই ধারণা করা হচ্ছিল। তবে বিজয়ের সম্ভাব্য প্রভাবের পূর্বাভাস এই প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় শক্তিশালী মাত্রা যোগ করেছে।
আনন্দবাজারের খবরে বলা হয়েছে, কোলাথুর আসনে পিছিয়ে স্ট্যালিনস পর পর তিন রাউন্ডে। এগিয়ে গিয়েছেন টিভিকে-র ভিএস বাবু। ২০১১, ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সেখানে জিতেছিলেন স্ট্যালিন। কিন্তু এবার তার হারের গুঞ্জন চলছে।
টিভিকে নেতা ফেলিক্স জেরাল্ড জানান, কারও সমর্থন ছাড়াই বিজয় তামিলনাড়ুতে সরকার গড়ার বিষয়ে নিশ্চিত। তাঁর দাবি, তামিলনাড়ুর মানুষ পরিবর্তনের পক্ষে। তামিলনাড়ুতে মোট আসন ২৩৪। সরকারে দরকার ১১৮ আসন।
What's Your Reaction?